শনিবার, ১৩ জুন ২০২৬

রামগড়ে ‘শিশু কানন’ উদ্বোধন করলেন ডিসি

- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির রামগড়ে জেলা প্রশাসন ও উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত দীর্ঘদিনের প্রত্যাশিত শিশু বিনোদন মূলক পার্ক ‘শিশু কানন’ এর উদ্বোধন করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান। আজ শনিবার (৯ ই মার্চ) বিকেল ৩ টায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজোড়িত রামগড়ের ঐতিহাসিক এসডিও বাংলো সংলগ্ন এলাকায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বিনোদন পার্ক ‘শিশু কানন’ এর উদ্বোধন ঘোষণা করেন। পরে জেলা প্রশাসক রামগড় উপজেলা গণপাঠাগারে ‘মুজিব কর্ণার’ ও বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ‘মুজিব কর্ণার’ এর উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, অফিসার ইনচার্জ দেবপ্রিয় দাস সহ উপজেলার কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। পার্কটিগুরে দেখা গেছে, পার্কে স্থাপন করা কিডস্ জোনটি শিশুদের শারিরীক ও মানসিক বিকাশ ঘটাতে ও আনন্দময় পরিবেশ তৈরীতে সহায়ক হবে। শিশুদের অভিভাবকরাও বেশ আনন্দ উপভোগ করতে পারবেন। সন্ধ্যার পর রং-বেরংয়ের আলোকসজ্জায় পার্কটির সৌন্দর্য আরো বেড়ে যায়।

এখানে ‘আই লাভ রামগড়’ ফটো সেশন প্লেস বাড়তি আকর্ষণ তৈরী ছাড়াও রামগড়কে পরিচিত করেছে। উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন বলেন, ঐতিহ্যবাহি রামগড়ে শিশুদের বিনোদনের জন্য পার্কটি তৈরি করতে পেরে খুবই ভাল লাগছে। এখানে ট্রেনসহ আরও কিছু রাইড স্থাপনের পরিকল্পনা রয়েছে। পার্কের আসা দর্শনার্থীরা মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক এসডিও বাংলোর ইতিহাস জানা ও সৌন্দর্য উপভোগের সুযোগ পাবেন। শীঘ্রই এসডিও বাংলোটিকে সংস্কারসহ আরো সাজানোর পরিকল্পনা রয়েছে।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই যতক্ষণ আমাদের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...

নানা আয়োজনে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব “ফ্রাইডে ফর হেলথ” এর বর্ষপূর্তি উদযাপন

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব " ফ্রাইডে ফর হেলথ" এর...