আলীকদম উপজেলার রেপারপাড়া বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসের সামনের চাকা ফুটে বাসটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা দেয়। রাস্তার পাশে গাছ থাকায় বাসটি পাশের লেকে পড়ে যায়নি। এতে করে বড় ধরনের ক্ষয়ক্ষতির থেকে রক্ষা পায় যাত্রীরা। বাসের ড্রাইভার গুরুতর আহত। তাকে চকরিয়া নেয়া হচ্ছে। বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। বুধবার (৩০ মার্চ) সকাল ৯টা ৪৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

