শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শাহবাজ শরিফ

- Advertisement -
Single page 1st Paragraph

একদিন আগে পার্লামেন্টের অধিবেশনে নির্বাচিত হওয়ার পর সোমবার পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শাহবাজ শরিফ।

অনাস্থা ভোটে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয় ইমরান খানকে। তার জায়গায় স্থলাভিষিক্ত হন শাহবাজ শরিফ এবং ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। শাহবাজ তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই।

তার নিয়োগ বিতর্কিত, কারণ গত মাসের সংসদীয় নির্বাচনে তার বিরোধীরা দাবি করেছিল যে তার পক্ষে কারচুপি করা হয়েছে।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) জোর দিয়ে বলছে, নির্বাচনে তারা ভালো করেছে। কিন্তু নির্বাচনে চুরি ও অন্যান্য অনিয়মের কারণে দলটি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা থেকে বঞ্চিত হয়েছে।

নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) সরকার গঠনের জন্য যথেষ্ট আসন পায়নি, তবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য অন্যদের সঙ্গে জোট বেঁধেছে।

তিনি পার্লামেন্টে ২০১ ভোট পেয়ে পিটিআই সমর্থিত প্রার্থী ওমর আইয়ুবকে পরাজিত করেন, যিনি পান ৯২ ভোট।

সোমবার রাজধানী ইসলামাবাদে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট আরিফ শপথ বাক্য পাঠ করান।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...