রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চুয়েট ক্যাম্পাসে ভর্তি উৎসব সম্পন্ন

গত ৩ তারিখ, রবিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কেন্দ্রে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে চুয়েট-কুয়েট-রুয়েট সমন্বিত ভর্তি পরীক্ষা যা চুয়েট ক্যাম্পাসে “ভর্তি উৎসব” নামে পরিচিত। এ পরীক্ষায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগমন ঘটে হাজারো পরীক্ষার্থীর । সে সকল পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সকল ধরনের সমস্যা সমাধানে এবং সাহায্যে “চট্টগ্রাম স্টুডেন্ট ফোরাম(সি এস এফ), চুয়েট”-এর ভূমিকা ছিল চোখে পড়ার মত।
ভর্তি পরীক্ষার আগের দিন সকাল থেকে পরীক্ষা শুরুর আগ পর্যন্ত চট্টগ্রাম স্টুডেন্ট ফোরামের বিভিন্ন হেল্প ডেস্ক ছিলো চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে। নগরীর ‘রেলওয়ে স্টেশন’, ‘জি-ই-সি’, ‘দামপাড়া’,’২নং গেইট’,‘রাস্তার মাথা’,‘এ কে খান’, ‘অক্সিজেন’ সহ আরো নানা পয়েন্টে ছিল চট্টগ্রাম স্টুডেন্ট ফোরাম,চুয়েটের হেল্পডেক্স। এই হেল্পডেক্সে সি এস এফ এর ২২ ব্যাচের শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরীক্ষার্থী এবং অভিভাবকদের সার্বক্ষনিক সাহায্য,দিক নির্দেশনা, বাস,টেক্সি অতিরিক্ত ভাড়া যাতে আদায়ে বাঁধা প্রদান ছিলো হেল্পডেক্সের উদ্দেশ্য। আগের রাতে আসা পরীক্ষার্থী এবং অভিভাবকদের থাকার ব্যবস্থা সহ ক্যাম্পাসের অভ্যন্তরের বিভিন্ন পয়েন্ট এবং পরীক্ষার্থীদের হলের সঠিক দিক নির্দেশনার জন্য ক্যাম্পাসের ভেতর ছিলো সি এস এফএর স্টল। এর পাশাপাশি সি এস এফ আগত পরীক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ থেকে চুয়েটের বর্তমান শিক্ষার্থীদের বিভিন্ন ভর্তি সহায়ক কার্যক্রম নিয়ে মতামত নেয়, সেখানে অভিভাবকবৃন্দ ও আগত পরীক্ষার্থীরা ইতিবাচক মতামত ও ধন্যবাদ জ্ঞাপন করে। ২০১৭ সাল থেকে চট্টগ্রামস্থ শিক্ষার্থীদের হাত ধরে সর্বপ্রথম এ ধরনের কার্যক্রম চুয়েটে চোখে পড়ে যা এখন পর্যন্ত চলমান।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...