মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বান্দরবানে চান্দের গাড়ি উল্টে নিহত ১

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানে একটি চান্দের গাড়ি উল্টে একজন নিহত ও তিনজন যাত্রী আহত হয়েছেন। সোমবার (৪ মার্চ) রুমা সদর ইউনিয়নের নাজেরাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত লিংএ খুমি রুমা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ক্যতাই পাড়ার গ্রামের কু হই খুমি এর মেয়ে। আর আহতরা হলেন, প্রুসা অং মারমা (৫৫), থোয়াই সা মং মারমা (৫৫) ও মংসিং ওয়ং মারমা (২৫)। তারা সবাই সামাখাল পাড়ার বাসিন্দা। দুর্ঘটনার পরেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে রুমা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
রাজধানীর ওয়ারীতে আবাসিক ভবনে রেস্টুরেন্টের বিরুদ্ধে অভিযান

জানা যায়, রুমা উপজেলা সদর ইউনিয়নের সামাখাল পাড়া থেকে রুমা বাজারের উদ্দেশে যাওয়ায় পথে যাত্রীবাহী একটি চান্দের গাড়ি উঁচু পাহাড়ি সড়ক থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় গাড়ির যাত্রী লিংএ খুমি (১৭) নামে এক নারী ঘটনাস্থলে নিহত হন। আহত হন আরও তিনজন যাত্রী।

রুমা সদর ইউনিয়নের চেয়ারম্যান শৈমং মারমা শৈবং জানান, চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে এক নারী নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত নারীর মরদেহ উদ্ধারে পুলিশের একটি টিম ঘটনাস্থলে রওনা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...