আপ্টোমেট্রি ডে উপলক্ষে অপটোমেট্রিষ্ট এসোসিয়েশন অব বাংলাদেশ(ওএবি) এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও চশমা প্রদান করা হয়। মহান স্বাধীনতা দিবসে পথশিশুদের এবং ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’ ও ‘ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল,চট্টগ্রাম’ এর সাথে যুক্ত হয়ে দুইটি ‘চক্ষু চিকিৎসা সেবা’ এর মাধ্যমে চিকিৎসা সেবা দেয়া হয়। এতে চার শতাধিক পথশিশু ও শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষু সেবা প্রদানের পাশাপাশি সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে চশমা ও ঔষধ প্রদান করা হয়। এ কার্যক্রমে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন ওএবি’র সভাপতি আবীর দে। অংশ নেন ওএবি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ নঈম উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ তাসনিম সাদিদ, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান ফেরদৌস, সুলতান আনিকা মিথিলা, কোষাধ্যক্ষ অসীম দাস, ফাইরুজ তাহসিন আকিলা,সাংগঠনিক সম্পাদক ইমরুল মোরশেদ তুষার প্রমূখ। এর আগে সকাল ৮ টায় স্বাধীনতা দিবস ও আপ্টোমেট্রি ডে উপলক্ষে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন ওএবি’র নেতৃবৃন্দ।

