শনিবার, ২৭ জুন ২০২৬

চট্টগ্রামে স্থানীয় সরকার দিবসের সভায় অতি. বিভাগীয় কমিশনার

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও স্থানীয় সরকার পরিচালক মুহাম্মদ আনোয়ার পাশা বলেছেন, মানুষের জন্ম থেকে স্থানীয় সরকারের কাজ শুরু হয় ও শেষ হয় মৃত্যুর পর। স্থানীয়ভাবে উন্নয়নে স্থানীয় সরকার অবিচ্ছেদ্যভাবে জড়িত। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট নাগরিক প্রয়োজন। প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ থেকে আগামী ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে। এজন্য এখন থেকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক সার্কিট হাউজে আয়োজিত জাতীয় স্থানীয় সরকার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভার পূর্বে ‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’–এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সার্কিট হাউজ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, স্থানীয় পর্যায়ে জন্ম–মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে স্থানীয় সরকার কার্যক্রম আরও বেগবান হবে। একইসাথে বাল্যবিবাহ রোধে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। এজন্য সরকারের পাশাপাশি জনপ্রতিনিধিদেরকে এগিয়ে আসতে হবে। আউটসোর্সিং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষত হয়ে স্বাবলম্বী হতে হবে। জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দৃশ্যমান কর্মকাণ্ডের জন্য বাজেট কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করা হবে। শুধু বাজেট দিয়ে দিলেই হবে না, সক্ষমতা অর্জন করতে হবে। জেলা প্রশাসক কার্যালয়ের উপ–পরিচালক (স্থানীয় সরকার) লুৎফুন নাহারের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...