রাউজানে মুক্তিযুদ্ধে স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ, কুচকাওয়াজ, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ক্রীড়া, সাংস্কৃতিক ও অংকন প্রতিযোগীতাসহ নানান কর্মসূচীর মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পলিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। ২৬মার্চ(শনিবার) সকালে রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে রাউজান সরকারী কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন। এছাড়াও সভায় বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ. ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

