সোমবার, ২৪ আগস্ট ২০২৬

লামা ও আলীকদমে সেনাবাহিনীর স্কুল ব্যাগ পেয়ে খুশি ৭৫ কোমলমতি মেধাবী শিক্ষার্থী

- Advertisement -
Single page 1st Paragraph

স্থানীয় জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন। এ ধরাবাহিকতায় শিক্ষায় উৎসাহ প্রদানের লক্ষে লামা ও আলীকদম উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে এ স্কুল ব্যাগ প্রদান করা হয়। রবিবার দুপুরে ক্যপ্টেন মোহাম্মদ আলী তাওহীদ আলীকদম আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কুরুকপাতা মৈত্রী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ইয়াংছা আর্মি ক্যাম্প কমান্ডার লে. তাশরিফ মাহমুদ লামা উপজেলার অংহ্লারি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণী থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন। স্কুল ব্যাগ পেয়ে খুশি শিক্ষার্থীরা।

ব্যাগ বিতরণের সময় উপস্থিত ছিলেন- স্থানীয় স্কুলগুলোর শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলার ইয়াংছা আর্মি ক্যাম্প কমান্ডার লে. তাশরিফ মাহমুদ বলেন, সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন বান্দরবান রিজিয়ন শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার লক্ষে কাজ করে যাচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকার জনগন প্রকৃতির উপর নির্ভরশীল এবং সাধারণ মানের জীবন যাপনে অভ্যস্থ। তায় এসব এলাকার সাধারণ জনগন ও স্থানীয় প্রশাসনকে বিভিন্ন সময়ে সর্বাতœক সহযোগিতা করে আসছে। এর অংশ হিসেবে লামা ও আলীকদম -এ দুই উপজেলার কোমলমতি মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ স্কুল ব্যাগ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়।

এই বিভাগের সব খবর

রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : মীর হেলাল

ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। আজ...

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় কাল

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার। অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে আজ...

রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে : শামা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট সমাধান করাটা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। বাংলাদেশের একার পক্ষে এই সংকটের বোঝা...

সর্বশেষ

রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : মীর হেলাল

ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল...

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় কাল

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়...

রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে : শামা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট...

শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দুদকের

৭১ টেলিভিশনের সাবেক সাংবাদিক শাকিল আহমেদ ও তার স্ত্রী...

প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ

প্রথমবারের মত আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে উঠল বাংলাদেশ...

ইয়াবা সেবনে বাধা দেয়ায় রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা

ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে রংপুর নগরীর মাছুয়াপাড়ায়...