শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ৫টি ইভেন্টে চ্যাম্পিয়ন লামার কোয়ান্টাম কসমো স্কুল

- Advertisement -
Single page 1st Paragraph

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
৫২তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি বোধিছড়াস্থ কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা এবারও ৭টি ইভেন্টে অংশ নিয়ে ৫টিতে চ্যাম্পিয়ন হয়েছেন। ১২ ফেব্রুয়ারি সোমবার দিনব্যাপী রাজশাহী শারীরিক শিক্ষা কলেজ মাঠে এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এতে চ্যাম্পিয়ন ইভেন্টগুলো হলো টেবিল টেনিস বালক (একক), টেবিল টেনিস বালক (দ্বৈত), টেবিল টেনিস বালিকা (একক), ভলিবল বালক ও বাস্কেটবল বালিকা দল। আর বাকি ২টি ইভেন্ট টেবিল টেনিস বালিকা (দ্বৈত) ও ভলিবল বালিকা দল রানার্স আপ হয় কোয়ান্টাম কসমো স্কুল। গত ১১ জানুয়ারি উপজেলা পর্যায়ে শীতকালীন প্রতিযোগিতার আসর শুরু হয়। এরপর ধারাবাহিকভাবে জেলা, উপ-অঞ্চল, অঞ্চল ও শেষে ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. অলীউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এর আগে ৭ ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ বিষয়ে কোয়ান্টাম ফাউন্ডেশনের কো-অর্গানিয়ার সৈয়দ আল আমিন বলেন, শীতকালীন আন্ত:স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ গত কয়েক বছর ধরে বরাবরই ভালো ফলাফল করে আসছে। ভলিবল ইভেন্টে এই স্কুলের বালক দল টানা ৬ বার জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে। এছাড়াও টেবিল টেনিস বালক (দ্বৈত) খেলায় জাতীয় চ্যাম্পিয়ন হয় টানা ৮ বার। আর টেবিল টেনিস বালিকা (একক) ইভেন্টে এবং বাস্কেটবল বালিকা দল পর পর ৩ বার জাতীয় চ্যাম্পিয়ন হয়ে হ্যাট্রিক শিরোপা অর্জন করে। এ ধারাবাহিকতায় এবারও কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা ৭টি ইভেন্টে অংশ নিয়ে ৫টিতে চ্যাম্পিয়ন হয়।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয় : শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত হয়নি। কারণ, এই সফর প্রধানমন্ত্রীর সময়সূচি ও...

লোডশেডিং অবসানে দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশের শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনে চলমান গ্যাস–সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল...

আগস্টে আরো ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

চলতি আগস্ট মাসে আরো ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। যার মোট পরিমাণ প্রায় ১ কোটি ৬০ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয় : শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক...

লোডশেডিং অবসানে দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশের শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনে চলমান গ্যাস–সংকট নিরসনে সরকারের...

আগস্টে আরো ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

চলতি আগস্ট মাসে আরো ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস...

লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন ৩০ আগস্ট : সেতুমন্ত্রী

চলতি বছরের ৩০ আগস্ট চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনালের...

রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয়...

চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় যাত্রীবাহী লেগুনা ও একটি বাসের...