সোমবার, ২৯ জুন ২০২৬

সন্দ্বীপ পৌরসভায় ১ কোটি ৩ লক্ষ টাকা ব্যয়ে ৩৫৪৩ ফুট রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপ পৌরসভার চৌমুহনী সড়কের ৩৫৪৩ ফুট আরসিসি রাস্তা নির্মান কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম।পৌরসভা ৩ নং ওয়ার্ডের ব্রাক্ষন সাঁকোর পুর্ব দিক থেকে এ রাস্তা নির্মান কাজ শুরু হয়েছে। কাজটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩ লক্ষ টাকা। কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স শিবলু এন্ড ব্রাদার্স এর প্রকৌশলী জানান রাস্তাটি অয়ার মেক্স দ্বারা পাথর দিয়ে ৪ ফুট আরসিসি ঢালাই করা হবে।এছাড়াও ৩৫৪৩ ফুট দৈর্ঘ রাস্তাটি পুর্বের মাপ অনুযায়ী ২৬২ ফুট ১২ ফুট চওড়া করে এবং ৩২৮১ ফুট রাস্তা ১০ ফুট চওড়া করে নির্মান করা হবে । সাইডে থাকছে ড্রপ ওয়ালও।
উক্ত রাস্তা উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র মোক্তাদের মাওলা সেলিম সহ উপজেলা আওয়ামীলিগের সাবেক সাধারন সম্পাদক আলাউদ্দীন বেদন, মুক্তিযোদ্ধা আবু হেলাল চৌধুরী, স্থানীয় কাউন্সিলর মহব্বত বাঙ্গালী এবং এলাকার সুশীল সমাজের প্রতিনিধি সহ প্রায় ২ শতাধীক লোকজন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন পৌরসভার এই মুল সড়কটি ঝুঁকিপুর্ন অবস্থায় ছিলো। সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতার নিকট বিষয়টি তুলে ধরার পর তিনি দ্রুত এই বরাদ্ধ দিয়েছেন। এজন্য আমি সন্দ্বীপ পৌরসভার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী সহ উন্নয়নের রুপকার এমপি মাহফুজুর রহমান মিতা মহোদয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি তিনি কাজের সিডিউল অনুযায়ী ১০০% কাজ বুঝে নেওয়ার প্রতিশ্রুতি সহ এলাকার লোকজনকে বুঝে নিতে অনুরোধ করেন।এবং ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজের গুনগত বিষয়ে কোন ছাড় দেওয়া হবেনা বলে উল্লেখ করেন। এলাকার জনগন মেয়রের এমন বক্তব্যে ভুয়সী প্রশংসা করেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...