রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

অধ্যাপক মইনুল সভাপতি, অধ্যাপক রাশিদুল সাধারণ সম্পাদক

চুয়েট ক্লাবের ২০২৪-২৫ সালের নতুন কমিটি  ঘোষণা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক ও কর্মকর্তাদের সৃজনশীল সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদনমূলক সংগঠন চুয়েট ক্লাবের ২০২৪-২৫ সালের কার্যকরী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় চুয়েট ক্লাব মিলনায়তনে এক সাধারণ সভার মাধ্যমে উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন চুয়েট ক্লাবের সভাপতি অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। সভা সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ।

এতে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম সভাপতি এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল ইসলাম সাধারণ সম্পাদক মনোনীত হন। এছাড়া সহ-সভপতি হিসেবে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী, অর্থ সম্পাদক হিসেবে প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মো. নাঈমুর রহমান, ক্রীড়া সম্পাদক হিসেবে শারিরীক শিক্ষা শাখার প্রশিক্ষক জনাব মো. জিলহাজ উদ্দীন, যুগ্ম ক্রীড়া সম্পাদক হিসেবে গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের সেকশন অফিসার জনাব ইসহাক মজুমদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের অ্যাকাউন্টস অফিসার জনাব মো. আবদুল আহাদ এবং নির্বাহী সদস্য হিসেবে বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন ও সহকারী পরিচালক (নিরাপত্তা) জনাব মো. আনিসুজ্জামান খান মনোনীত হন।

উল্লেখ্য যে, গত ৩১ই জানুয়ারি ২০২৪ খ্রি. চুয়েট ক্লাবের ২০২৩-২৪ কার্যকরী পরিষদের নির্বাচন পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়। এতে গণিত বিভাগের অধ্যাপক ড. আশুতোষ সাহা প্রধান নির্বাচন কমিশনার, ইটিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম ও উপ-পরিচালক (তথ্য ও প্রকাশনা) জনাব মোহাম্মদ ফজলুর রহমান সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে রাজস্থলী উপজেলার ৩ নং...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল হোসেন ওরফে বগা। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন...

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

হালিশহরে শেখ হাসিনা ঐক্য পরিষদের সভাপতি গ্রেপ্তার

নগরীর হালিশহরের পিসি রোড এলাকা থেকে শেখ হাসিনা ঐক্য...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...