সোমবার, ২৯ জুন ২০২৬

‘নির্মাণসামগ্রীর দাম বাড়িয়ে সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করছে অসাধু সিন্ডিকেট’

- Advertisement -
Single page 1st Paragraph

গত নয় মাস ধরে ইট, রড-সিমেন্টসহ নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি। চট্টগ্রামে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে ১২ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পে প্রায় তিন হাজার ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করছে। কিন্তু একটি অসাধু সিন্ডিকেট পরিকল্পিতভাবে নির্মাণসামগ্রীর অস্বাভাবিক দাম বাড়িয়ে সরকারের চলমান উন্নয়ন কর্মযজ্ঞকে বাধাগ্রস্ত করছে। এই সিন্ডিকেটটি নির্মাণসামগ্রীর অস্বাভাবিক দাম বৃদ্ধি করার কারণে বর্তমানে অধিকাংশ উন্নয়ন প্রকল্পের কাজ এখন বন্ধ হবার পথে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সম্মিলিত ঠিকাদার ফোরাম।

বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন সম্মিলিত ঠিকাদার ফোরামের নেতারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মিলিত ঠিকাদার ফোরামের সদস্য সচিব আসাদুজ্জামান টিটু।

তিনি বলেন, ৯ মাসের ব্যবধানে নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি পেয়েছে ৩৫ থেকে ৪০ শতাংশ। চট্টগ্রাম এলজিইডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ, গৃহায়ন ও গণপূর্ত বিভাগ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা পরিষদ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড, সিটি কর্পোরেশন, রেলওয়ে, জনস্বাস্থ্য এইচইডিসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান প্রায় ১২ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। গত নয় মাস ধরে পর্যায়ক্রমে ইট, রড-সিমেন্টসহ নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি করেছে একটি অসাধু সিন্ডিকেট। কিন্তু গত দুই মাসে হঠাৎ করে নির্মাণসামগ্রীর দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। একই সময়ে ৩৫ থেকে ৪০ শতাংশ বেড়েছে ইলেকট্রনিকস, হার্ডওয়্যার সেনিটারি পণ্যের দামও। ফলে উন্নয়ন প্রকল্পের সাথে জড়িত ঠিকাদাররা দিশেহারা হয়ে পড়েছে। বাড়তি দামে নির্মাণসামগ্রী ক্রয় করে চলমান কাজ সম্পন্ন করতে প্রায় তিন হাজার ঠিকাদারী প্রতিষ্ঠানের অনেক ব্যবসায়ী ইতিমধ্যে দেউলিয়া হয়ে পড়েছেন। ‘

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান টিটু বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে ইট, বালি, সিমেন্ট ও রডের দাম বেড়েছে। একই সময় প্রায় ৩৫ শতাংশ বেড়েছে ইলেকট্রিক, হার্ডওয়্যার, সেনেটারিসহ বিভিন্ন পণ্যের দাম। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির ফলে বেড়েছে নির্মাণ শ্রমিকের দৈনিক মজুরি বেড়েছে। বর্তমানে একজন নির্মাণ শ্রমিকের মজুরি ৮০০ টাকা। এ ছাড়া টন প্রতি ৫০ হাজার টাকার রড এখন ৯১ হাজার টাকা। আমদানি করা ৩৪ হাজার টাকার পাথরের টন এখন ৫১ হাজার টাকা। এভাবে সব পণ্যের দাম বেড়েছে। কিন্তু সরকারি কোন বিভাগের রেট রিসিডিউল করা হয়নি।

সংবাদ সম্মেলনে সম্মিলিত ঠিকাদার ফোরামের আহবায়ক গোলাম মুর্তজা টুটুল বলেন, আগে নির্মাণকাজে পদ্মা, মেঘনা, যমুনা ওয়েল কোম্পানির উৎপাদিত বিটুমিন ব্যবহার করা হতো। কিন্তু বিদেশ থেকে বিটুমিন আমদানিকারকদের কারসাজির কারণে দেশীয় বিটুমিনের সরবরাহ চাহিদার বিপরীতে কমে গেছে। ফলে বাজার সংকট দেখিয়ে প্রতি ড্রাম বিটুমিন বিক্রি করা হচ্ছে ১১ হাজার থেকে ১২ হাজার টাকায়। এতে নির্মাণ ব্যয় ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে। কিন্তু কাজের রেইট পরিবর্তন করা হয়নি।

এসময় এলজিইডি ঠিকাদার সমিতির সভাপতি মহিউদ্দিন সুফল, আলী হোসেন, জসিম উদ্দিন, মহসিন হায়দার, নজরুল ইসলাম, সালাউদ্দিন লিটন, সাইফুল ইসলাম, শওকত হোসেন, মো. ইলিয়াছ চৌধুরী, নুরুল আবচার, আবদুল্লাহ টিটু, জামশেদ চৌধুরি, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ ইমরান, জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সম্মিলিত ঠিকাদার ফোরাম।
এদিকে সংবাদ সংম্মেলনের পর দুপুরে নির্মাণ সামগ্রী দাম নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি সরকারি প্রকল্পে ‘রেইট রিসিডিউল’ করার দাবি জানিয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মুমিনুল হকের কাছে স্মারকলিপি দিয়েছে সম্মিলিত ঠিকাদার ফোরাম।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...