শুক্রবার, ১৯ জুন ২০২৬

১০৬ রানে হেরে উপমহাদেশের উইকেটে চতুর্থ ইনিংসে “বাজবল ক্রিকেট” বাস্তবতা বুঝলো ইংল্যান্ড

রেকর্ড সাক্ষী দেয় ইংলিশরা “বাজবল” ষ্টাইল ক্রিকেট খেলে আটটি টেস্ট জিতেছে চতুর্থ ইনিংসে রান তাড়া করে।কিন্তু সেগুলোর একটিও উপমহাদেশ বা ভারতের মাটিতে ছিলোনা। রেকর্ড আরও বলে,ভারতের মাঠে চতুর্থ ইনিংসে রান তাড়া করে জয়ের সর্বোচ্চ রেকর্ড ৩৮৭ রানের।ওটা করেছিলো ভারত,আর ২০০৮ সালে চেন্নাইতে সেই ম্যাচের প্রতিপক্ষ ছিলো এই ইংল্যান্ডই।বদলা নেবার সুযোগটা ইংলিশদের জন্য ৩৯৯ হয়ে এসেছিলো এই টেস্টে। পারেনি ইংল্যান্ড।হেরেছে ১০৬ রানের ব্যবধানে।প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতা সত্ত্বেও ইংল্যান্ডের আজকের পরাজয়ের জন্য চতুর্থ ইনিংসে উপমহাদেশে “বাজবল” ষ্টাইল ক্রিকেটকেই দায়ী করছেন বিশেষজ্ঞ সাবেকগন।
বিশেষজ্ঞই নন,যদি আপনিও দেখে থাকেন ইংল্যান্ডের আজকের ব্যাটিং,নিশ্চিত ভাবে আপনিও বলবেন,বুঝে শুনে খেললে ফলাফল ভিন্ন হতেও পারতো! হ্যাঁ ঠিক তাই।হাতে অনেক সময় ছিলো।উইৃকেটও আহামরি স্পিন করছিলোনা।নিবিষ্ট চিত্তে উইকেটে পড়ে থেকে দুয়েকটা জুটি গড়ে তোলা।এটি করতে পারলে একটি বিশ্বরেকর্ড গড়া সম্ভব হতেও পারতো। যা হয়নি তা নিয়ে আলোচনা করাকে ম্যাচ রিপোর্ট বলেনা এটি জেনেও খেলা দেখে জন্মানো উপলব্ধিটুকু প্রকাশ না করে পারলাম না। গতকাল এক উইকেটে ৬৭ রানে শেষ করা থেকে শুরু চতুর্থ দিন জ্যাক ক্রলির সঙ্গী রেহান ছিলেন নাইটওয়াচ ম্যান ব্যাটার।আর যেকোনো কন্ডিশনে টেস্টের শুরুর একঘন্টাকে গুরুত্বপূর্ণ মনে করা হয়।আজ দলীয় ৯৫ রানে দ্বিতীয় উইকেট হারায় ইংল্যান্ড রেহান আহমেদের আউটের মাধ্যমে।ততক্ষণে ১১ ওভার খেলে ৪৫ রান তুলেছিলেন চতুর্থ দিনের সকাল শুরু করা দু’জন।যা ইতিবাচক বার্তা ছিলো জো রুট,ওলি পোপদের জন্য।
দুঃখজনক ভাবে “বাজবল” দর্শনে বুঁদ হয়ে থেকে তাঁদের অভিজ্ঞ মস্তিষ্কও সেই বার্তা পড়তে ব্যর্থ হয়েছেন।দলীয় ১৩২ রানে আউট হওয়া পোপের রান ছিলো একুশ বল খেলে ২৩!দলীয় ১৫৪ রানে চতুর্থ উইকেট হয়ে আউট হওয়া জো রুটের রান ছিলো দশ বলে ১৬! আরেক প্রান্তে প্রথম ইনিংসের কার্বন কপি হয়ে ব্যাট করছিলেন বেশ আত্মবিশ্বাসের সাথে ক্রলি।কার্বন কপি হবেনই যদি তাহলে খুঁত রাখবেন কেনো?প্রথম ইনিংসের মতো এবারও নিশ্চিত সেন্চুরি পেতে চলেছেন মনে হওয়া ইনিংসটার আত্মাহুতি দিয়ে বসেন উচ্চাভিলাষী শট খেলে।অথচ জনি বেয়ারষ্টোকে নিয়ে ৪০ রানের জুটি গড়ে ভারতের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছিলেন।৪২ তম ওভারের শেষ বলে ব্যক্তিগত ৭৩ রানে পঞ্চম উইকেট হিসেবে আউট হন ক্রলি।জনি বেয়ারষ্টো সঙ্গী হারানোর শোক সামলাতে পারলেন সাকল্যে তিন বল। দলীয় সেই ১৯৪ রানেই দুই সেট ব্যাটসম্যান আউট হয়ে মূলতঃ ভারতের জয়কে কেবলই সময়ের ব্যাপার মাত্র বানিয়ে দেন।ইংল্যান্ডের ড্রেসিংরুমেও ওটা সংক্রমিত হয়ে থাকবে হয়তো।নইলে বেন ষ্টোকস কেনো অমন অর্বাচিনের মতো রানআউট হবেন?
দলীয় ২২০ রানে আউট হন বেন ষ্টোকস।টেল এন্ডার বেন ফোকস,টম হার্টলিরা পরে যে ব্যাটিং নৈপুণ্য দেখালেন,তাতে নিশ্চিত করেই বেন ষ্টোকস আফসোসে পুড়েছেন।উইকেটে তিনি থাকলেও হয়তো ভিন্ন গল্প তৈরী হতে পারতো।শেষ পর্যন্ত অলআউট হওয়ার আগে ২৯২ রান তুলতে পারে “বাজবল” ক্রিকেট খেলা ইংল্যান্ড। ভারতের হয়ে এই ইনিংসেও ৪৬ রানে তিন উইকেট নিয়ে দলের সেরা বোলিং পারফর্ম করেন জাসপ্রিত বুমরাহ। দুই ইনিংসে ৯ উইকেট শিকার করে জশওয়ালের প্রথম ইনিংসের অতিমানবিয় ইনিংসকে পেছনে ফেলে দেন ম্যাচ জয়ী পারফরম্যান্স বিবেচনায়।বুমরাহ হন টেস্টের ম্যান অফ দ্য ম্যাচ। সংক্ষিপ্ত স্কোর:- ভারত ৩৯৬ ও ২৫৫। ইংল্যান্ড:- ২৫৩ ও ২৯২/১০।বুমরাহ ৩/৪৬,অশ্বিন ৩/৭২ ফলাফল:- ভারত ১০৬ রানে জয়ী। ম্যান অফ দ্য ম্যাচ:- জাসপ্রিত বুমরাহ।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...