রবিবার, ১৪ জুন ২০২৬

স্লিম,স্মার্ট ও চমকে দেওয়া লুকে নিজের ভক্তকূলের সামনে আসতে প্রাণান্ত চেষ্টা শাবনূরের

- Advertisement -
Single page 1st Paragraph

দীর্ঘ বিরতির পর ফিরছেন ঢালিউড কুইন খ্যাত তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর,এটা বেশ পুরনো খবর।নিজের সময়ের চলচ্চিত্রের বাস্তবতা আর এই সময়ের বাংলা চলচ্চিত্রের বাস্তবতায় বিশাল পার্থক্য,নতুন প্রজন্মের রুচিবোধ সহ সবকিছুই শাবনূরের ভালো করে জানা। সবকিছু জেনে-বুঝেই চ্যালেন্জটি নিয়েছেন শাবনূর।তাই কিছু লক্ষ্য ঠিক করে ইতিমধ্যে সেই পথে হাঁটতে শুরু করে দিয়েছেন তিনি।

বাংলা চলচ্চিত্রের মেধাবী পরিচালক ও অনেক অভিনেতা অভিনেত্রীর আপনজন হিসেবে পরিচিত চয়নিকা চৌধুরী জানিয়েছেন,শাবনূর নিজের ইমেজ ও ভক্তদের প্রত্যাশা সম্পর্কে বেশ ভালো করেই অবগত। তাঁর প্রথম পদক্ষেপ হলো,নিজেকে স্লিম ও ফিজিক্যালি ফিট করে তোলা।দিনরাত চব্বিশ ঘন্টা সেই লক্ষ্য পূরণে সীমাহীন কষ্ট করে চলেছেন তিনি।এমনকি ব্যক্তিগত চিকিৎসকের বেঁধে দেওয়া সময়ের এক মিনিট বেশী ঘুমাচ্ছেন না শাবনূর।নিজের লক্ষ্যে পৌঁছাতে প্রত্যয়ী এই নায়িকা কাঙ্ক্ষিত রুপে না আসা পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়াবেন না।আর নতুন শুরু করার পর তিনি দেশীয় চলচ্চিত্র ও নিজের ভক্তদের জন্য বছরে দুয়েকটি সিনেমায় অভিনয় করবেন বলে স্থির করেছেন।

এদিকে শাবনূরকে নিয়ে সিনেমা তৈরী করতে মুখিয়ে আছেন অনেক স্বনামধন্য পরিচালক।তবে চয়নিকা চৌধুরীর “মাতাল হাওয়া” ও “রঙ্গনা”র কাজ শেষ না করে নতুন কোন সিনেমায় চুক্তিবদ্ধ হবার সম্ভাবনা নেই বলে জানান চয়নিকা চৌধুরী।চয়নিকা সাংবাদিকদের নিশ্চিত করেন,” মাতাল হাওয়া”য় মাহফুজ আহমেদ এর সাথেই জুটি বাঁধছেন শাবনূর।আর “রঙ্গনা” র নায়ক হিসেবে কে থাকবেন তা আপাততঃ সকলের জন্য সারপ্রাইজ হিসেবেই রাখতে চাইছেন ছবি সংশ্লিষ্টগণ। নিজের কামব্যাক প্রসঙ্গে মিডিয়াকে শাবনূর বলেন, ‘সিনেমায় কাজ করার লক্ষ্য তো আছেই,সিরিয়াসলি সেজন্য প্রিপারেশন নিচ্ছি।তাছাড়া আমাকে আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে।তবে সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছি এটুকু বলতে পারি।আর আমার প্রিয় ভক্তদের আমি কোনদিনই নিরাশ করবোনা।

এই বিভাগের সব খবর

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর উঠিয়ে নিয়ে আমরা জিনিসপত্রের দাম না বাড়ার ব্যবস্থা করেছি। একটি জনবান্ধব বাজেট উপহার দিয়েছি। এ...

সর্বশেষ

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...