রবিবার, ১৪ জুন ২০২৬

আসছে জয়ার নতুন চলচ্চিত্র

- Advertisement -
Single page 1st Paragraph

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে নুরুল আলম আতিক পরিচালিত ও জয়া আহসান অভিনীত ‘পেয়ারার সুবাস’ চলচ্চিত্রটি। সিনেমাটি আসছে ৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক নিজেই। চলচ্চিত্রটি নির্মাণের প্রায় আট বছর পর মুক্তি পেতে যাচ্ছে বলেও জানান পরিচালক।

গতকাল মঙ্গলবার তিনি বলেন, সিনেমাটির শুটিং বেশ আগে থেকেই শুরু হয়েছে। কাজটি করতেও লম্বা সময় চলে গেছে। তা ছাড়া নির্মাণপ্রক্রিয়ায় কিছু জটিলতা থাকার কারণে মুক্তিতে এত সময় লেগে গেছে। তিনি জানান, ২০১৬ সালে ‘পেয়ারার সুবাস’–এর শুটিং শুরু হয়েছিল। এরপর কয়েক দফায় শুটিং পিছিয়ে, নানা জটিলতা পেরিয়ে ২০২০ সালে এর চিত্রায়ণ শেষ হয় বাকি থাকে পোস্ট–প্রডাকশন। সেটা শেষ হতে লেগে গেছে আরো তিন বছর। সিনেমাটিতে জয়া আহসান ছাড়া আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দিহান, সুষমা সরকার, মাহমুদ, নূর ইমরান মিঠু, মশিউল আলম, জয়িতা মহালনবিশ, আঁখি আফরোজ প্রমুখ। উল্লেখ্য, সিনেমাটি দেশে মুক্তির আগেই রাশিয়ার মস্কো থেকে প্রশংসা কুড়িয়েছে।

গত বছরের এপ্রিলে অনুষ্ঠিত ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব–এর মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছিল ‘পেয়ারার সুবাস’। যেই বিভাগে গোটা বিশ্ব থেকে মাত্র ১২টি ছবি স্থান পেয়েছিল। পুরস্কার না পেলেও জয়া অভিনীত ছবিটি ইতিবাচক সাড়া পেয়েছিল। জানা যায়, সিনেমাটি আলফা আই স্টুডিওস লিমিটেডের কর্ণধার শাহরিয়ার শাকিল প্রযোজনা করেছেন। সহপ্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফরম চরকি।

এই বিভাগের সব খবর

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর উঠিয়ে নিয়ে আমরা জিনিসপত্রের দাম না বাড়ার ব্যবস্থা করেছি। একটি জনবান্ধব বাজেট উপহার দিয়েছি। এ...

সর্বশেষ

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...