শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

জাতিসংঘের প্রশিকক্ষণ কেন্দ্রে হামলার নিন্দায় যুক্তরাষ্ট্র, অগ্রহনযোগ্য বলছে জাতিসংঘ

- Advertisement -
Single page 1st Paragraph

হাজার হাজার ফিলিস্তিনিকে আশ্রয় দেয়া জাতিসংঘের একটি প্রশিক্ষণ কেন্দ্রে ট্যাংক গোলাবর্ষণে কমপক্ষে ১২ জন নিহত হওয়ার পর ২৫ জানুয়ারী বৃহস্পতিবার জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বেসামরিক নাগরিকদের রক্ষায় ‘সব ধরনের পদক্ষেপ’ নেয়ার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ’র গাজা বিষয়ক পরিচালক টমাস হোয়াইট বলেন,গাজার দক্ষিণাঞ্চলে যে শহরে আক্রমণটি হয়েছে,সেই খান ইউনিসের পরিস্থিতি “মানবিক আইনের মৌলিক নীতি সমুন্নত রাখতে ধারাবাহিকভাবে ব্যর্থতার” প্রমাণ দেয়। “খান ইউনিসে বেসামরিক স্থাপনায় ক্রমাগত হামলা একেবারেই অগ্রহণযোগ্য। অবিলম্বে এটি বন্ধ হওয়া উচিত,”হোয়াইট বলেন। “মানুষ সেখানে নিহত ও আহত হচ্ছে।বাস্তুচ্যুতদের আশ্রয় দেয়া হাসপাতাল ও আশ্রয়কেন্দ্রগুলোর চারপাশে লড়াই তীব্র হওয়ায় লোকজন ভেতরে আটকা পড়েছে এবং জীবন রক্ষাকারী কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।‘’হোয়াইট বলেন,বুধবারের হামলায় অন্তত ৭৫ জন আহত হয়েছেন।

ইসরাইলের সেনাবাহিনী বলেছে,তাদের বাহিনীর পক্ষ থেকে গোলাবর্ষণ করা হয়েছে বলে তারা মনে করে না, তবে পরিস্থিতি তদন্ত করে দেখা হচ্ছে।এতে আরও বলা হয়,খান ইউনিসের বিস্তীর্ণ এলাকাটি হামাস জঙ্গিদের গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি। হামাসের বিরুদ্ধে এই যুদ্ধে ইসরাইলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র বেসামরিক লোকজনের উপর সর্বসাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে।স্টেট ডিপার্টমেন্ট বলেছে, “আমরা জাতিসংঘের খান ইউনিস প্রশিক্ষণ কেন্দ্রে আজকের হামলার কঠোর নিন্দা জানাই।” ইউএনআরডব্লিউএ’র প্রধান ফিলিপে লাটসারিনি বলেন,প্রাঙ্গণটি স্পষ্টভাবে জাতিসংঘের স্থাপনা হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এটির অবস্থান ইসরাইলের কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এদিকে নতুন করে ৩০ দিনের যুদ্ধবিরতি দেয়ার বিষয়ে আলোচনা চলছে।এর অধীনে হামাসের হাতে আটক ইসরাইলি জিম্মি এবং ইসরাইলের হাতে আটক ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়া হবে এবং ভূমধ্যসাগরের সংকীর্ণ অঞ্চল গাজায় আরও সহায়তা প্রবেশের অনুমোদন দেয়া হবে।

সূত্র:- রয়টার্স, এপি ও ভয়েস অফ আমেরিকা।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...