সোমবার, ২৯ জুন ২০২৬

দৈনিক কর্ণফুলীর সাংবাদিকদের পাওনা আদায়ে জেলা প্রশাসকের কাছে সিইউজে’র স্মারকলিপি

চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক কর্ণফুলী পত্রিকার সাংবাদিকদের পাওনা আদায়ে হস্তক্ষেপ চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। সোমবার(২১মার্চ )দুপুরে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মুমিনুর রহমানের কাছে সিইউজে নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, কোন ধরণের পূর্ব ঘোষণা ছাড়াই ২০২১ সালের ১এপ্রিল থেকে দৈনিক কর্ণফুলির প্রকাশনা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। কিন্তু এখন পর্যন্ত সাংবাদিকদের বকেয়া পাওনা পরিশোধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। সাংবাদিকদের যাবতীয় পাওনাদি পরিশোধের জন্য চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ইতিপূর্বে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে কর্ণফুলি কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কর্তৃপক্ষ পাওনা পরিশোধে নানা গড়িমসি করে যাচ্ছে। এ পরিস্থিতিতে পত্রিকাটির সাংবাদিকদের পাওনা আদায়ে স্মারকলিপিতে সরকারের হস্তক্ষেপ দাবি করা হয়।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মুমিনুর রহমান এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে সাংবাদিক নেতৃবৃন্দকে আশ্বাস প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে সিইউজে সভাপতি মোহাম্মদ আলী, সিনিয়র সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম ইফতেখারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...