মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

লামায় বীর বাহাদুর উশৈসিং এমপি’কে সংবর্ধনা দিলেন হাজার হাজার নারী-পুরুষ

- Advertisement -
Single page 1st Paragraph

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০নং আসন পার্বত্য জেলা বান্দরবানের সংসদ সদস্য হিসেবে টানা ৭ম বারের মত নির্বাচিত হওয়ায় বীর বাহাদুর উশৈসিংকে লামা উপজেলায় গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে পৌর এলাকার লাইনঝিরি মোড় থেকে শহরের বাসটার্মিনাল পর্যন্ত সড়কের দুপাশে হাজার হাজার নারী-পুরুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে এ সংবর্ধনা দেন।

এরপর পৌর বাসটার্মিনালে উপজেলা ও পৌর আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনায় বক্তব্য রাখেন- বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোস্তফা জামাল ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশের সঞ্চালনা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মার সভাপতিত্বে সংবর্ধণায় বান্দরবান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবু মুসা, সহ-সভাপতি শেখ মাহাবুবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী, বান্দরবান পৌর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামশুল ইসলাম ও জেলা যুবলীগের সভাপতি কেলু মং মার্মা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুল, উপজেলা যুবলীগের সভাপতি মো. জাহেদ উদ্দিন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনায় বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, আমি লামা তথা বান্দরবানবাসীর প্রতি চিরঋনী, আমি কোনদিন বেইমানী করবো না, জীবনের শেষ দিন পর্যন্ত আমি জেলাবাসীর সেবা ও কল্যাণে কাজ করে যাব। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার আছে বলেই দেশে শান্তি আছে, আর আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে পাহাড়ে অনেক উন্নয়ন হয়েছে, আগামীতেও তা অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...