সোমবার, ১৫ জুন ২০২৬

কিয়েভ ও খারকিভে রাশিয়ার ব্যাপক হামলা,কমপক্ষ চারজন নিহত,আহত ৬০

- Advertisement -
Single page 1st Paragraph

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন,রাশিয়া ২৩ জানুয়ারী মঙ্গলবার দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন।আর,আহত হয়েছেন ৬০ জনের বেশি মানুষ।এ হামলায় কিয়েভ ও খারকিভের অসংখ্য আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে,রাশিয়ার নিক্ষেপ করা ৪১টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ২১টি ভূপাতিত করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।রাশিয়ার এই হামলার লক্ষ্য ছিলো রাজধানী কিয়েভ এবং ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের শহর খারকিভ। খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনেহুবভ জানান, হামলায় ৩ জন নিহত হয়েছেন,আহত হয়েছেন আরো ৪২ জন।এদিকে হামলায় ৩০টি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন খারকিভের মেয়র ইহর তেরেখভ। খারকিভের মেয়র ইহোর তেরেকভ জানান,রুশ হমলায় ৩০টি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে।কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো জানিয়েছেন,রাজধানীর বেশ কয়েকটি এলাকায় হামলা চালানো হয়েছে।এসব হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন।এছাড়া নিপ্রোপেট্রোভস্ক এলাকার পূর্বাঞ্চলীয় শহর পাভলোহরাদ-এ একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদিকে ইউক্রেনের জন্য একটি নতুন সহায়তা প্যাকেজ নিয়ে কংগ্রেসে কিছু রিপাবলিকান সদস্যের বিরোধীতার পরও, প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের সামরিক বাহিনীকে সমর্থন দেয়ার বিষয়ে আলোচনার জন্য ইউক্রেন ডিফেন্স কনট্যাক্ট গ্রুপের সর্বশেষ বৈঠক আহ্বান করেন। পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং বলেছেন, যুক্তরাষ্ট্র যখন ইউক্রেনকে সহায়তার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ; তখন দেশটিকে সমর্থনের জন্য আইনপ্রণেতাদের আরো তহবিল অনুমোদন করা দরকার।কেননা দেশটি রাশিয়ার বিরুদ্ধে লড়ছে।ইউক্রেনের জন্য অতিরিক্ত ৬,১৪০ কোটি ডলার সামরিক তহবিল চেয়েছেন বাইডেন। সোমবার নিউইয়র্কে ইউক্রেন নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।রাশিয়ার অনুরোধে এই বৈঠক আহবান করা হয়। বৈঠকে ল্যাভরভ, যুক্তরাষ্ট্র ও ইউরোপের পক্ষ থেকে ইউক্রেনকে দেয়া অস্ত্র সহায়তার ওপর গুরুত্বারোপ করেন।তিনি বলেন,এই সহায়তা কেবল সংঘাতকে বাড়িয়ে যাচ্ছে।তবে তিনি ইরান ও উত্তর কোরিয়ার কাছ থেকে মস্কোর ড্রোন ও ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে পশ্চিমা দেশগুলোর অভিযোগ নিয়ে কোন মন্তব্য করেননি।

সূত্র:- রয়টার্স,ভয়েস অফ আমেরিকা ও এপি।

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...