সোমবার, ২৯ জুন ২০২৬

লোহাগাড়ায় ঘাতক ট্রাক কেড়ে নিল ৫ তরুণের প্রাণ

- Advertisement -
Single page 1st Paragraph

লোহাগাড়ার আধুনগর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।

সোমবার (২১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়।

নিহতরা হলেন- লোহাগাড়ার আমিরাবাদ ঝাঁকুয়াবির পাড়া এলাকার মৃত নাছির উদ্দিনের পুত্র প্রিমিয়াম ইউনিভার্সিটির শিক্ষার্থী মুুহাম্মদ হারুনুর রশিদ (২৭), চসিক ৩২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছড়াকার ফারুক হাসানের পুত্র রিজভী শাকিল, সাইফুল ইসলাম, খোরশেদ আলী ও মনসুর আলী।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানা হেফাজতে রয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম থেকে প্রাইভেট কারযোগে (চট্টমেট্রো-গ ০০৫২) ৪ যুবক কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। আমিরাবাদ পৌঁছার পর তাদের আরেক বন্ধু গাড়িতে উঠেন। আধুনগর বাজারে পৌঁছালে চট্টগ্রাম অভিমুখী একটি মালবাহী ট্রাকের সাথে (চট্টমেট্রো-ট ০৩১৫) প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, লোহাগাড়ায় দুর্ঘটনায় গুরুতর আহত প্রাইভেটকারের এক যাত্রীকে সকাল পৌনে নয়টার দিকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...