শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ইসরায়েলি হামলায় আরও ১৭৮ জন নিহত,আহত ২৯৩ জন,মানবিক বিপর্যয় “ভয়াবহ” পর্যায়ে জানালো রেডক্রিসেন্ট

- Advertisement -
Single page 1st Paragraph

গাজায় অব্যাহত মানবিক সংকট “ভয়াবহ পর্যায়ে” রয়েছে বলে জানালো রেডক্রিসেন্ট।তাঁরা জানিয়েছে, আট লাখ ফিলিস্তিনি তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের ঘাটতিতে ভুগছে।শনিবার এক্স(সাবেক টুইটার) এর এক পোস্টে একথা জানিয়েছে সংগঠনটি।

২১ জানুয়ারী রবিবার গাজার স্বাস্থ্য মন্ত্রনালয় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানিয়েছে,ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় আরও ১৭৮ জন ফিলিস্তিনি নিহত ও ২৯৩ জন আহত হয়েছেন। এনিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১০২ জনে এবং মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ হাজার ৬৮১ জন।তাঁরা আরও জানায় নিহত ২৫ হাজারের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক। এদিকে ইউএন উইমেনের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে,গাজার সংকটে বিশেষ করে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।গাজায় নিহত ২৫ হাজারের অধিক মানুষের ৭০ শতাংশই নারী ও শিশু। ঐ প্রতিবেদনে ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহৌস বলেন,যেকোন সংঘাতে নারী ও শিশুরাই এর প্রথম শিকার হয়,এর প্রমাণ আমরা আবারও দেখলাম।তাদের জন্য শান্তি নিয়ে আসা আমাদের কর্তব্য।

স্কাই নিউজ জানিয়েছে,ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতাকে “হতাশাজনক” বলে মন্তব্য করেছেন।তিনি ২১ জানুয়ারী রবিবার স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। উল্লেখ্য,যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল শনিবার মন্তব্য করেছিলেন,সৃজনশীল সমাধানের মাধ্যমে ফিলিস্তিনি রাষ্ট্র নিয়ে নেতৃবৃন্দের চিন্তাধারার ফারাক কমিয়ে আনা সম্ভব। এই মন্তব্যের বিরোধিতা করে নেতানিয়াহু বলেন,তারা গাজা প্রসঙ্গে ইসরাইলি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনো ছাড় দেব না। তাঁর এই বক্তব্য ষ্পষ্টতঃই ফিলিস্তিনি রাষ্ট্রের ধ্যানধারণার বিপরীতে যায়।

সূত্র:-বিবিসি,রয়টার্স,ভয়েস অফ আমেরিকা ও আল-জাজিরা।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...