বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

শ্রীলঙ্কার ব্যবসায়ীদের বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার আহ্বান

- Advertisement -
Single page 1st Paragraph

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ করার জন্য শ্রীলঙ্কার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
রোববার এফবিসিসিআইয়ের গুলশান কার্যালয়ে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল ওয়েরাক্কোডির সঙ্গে এক বৈঠকে এফবিসিসিআই সভাপতি এ আহ্বান জানান।
এফবিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে সরকার। এসব অর্থনৈতিক অঞ্চলে তেল, গ্যাস, বিদ্যুৎ সহ সব ধরনের সুবিধা প্রদান করা হচ্ছে। এছাড়া বাংলাদেশে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সহজ করার লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস, ই-প্ল্যাটফর্মসহ আকর্ষণীয় প্রণোদনা চলমান রয়েছে। শ্রীলংকার ব্যবসায়ীরা তাদের নিজস্ব বা যৌথ উদ্যোগে এখানে শিল্প কারখানা প্রতিষ্ঠা করে লাভবান হতে পারে।
মাহবুবুল আলম আরও বলেন, গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস, ইকো ট্যুরিজম, আতিথেয়তা ইত্যাদি বাংলাদেশে ব্যাপক সম্ভাবনাময় খাত। শ্রীলংকার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে চাইলে এফবিসিসিআইর পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়া হবে।
বৈঠকে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল ওয়েরাক্কোডি জানান, শ্রীলংকার অনেক ব্যবসায়ী উদ্যোক্তা রয়েছে যারা বাংলাদেশে ব্যবসা করার জন্য আগ্রহী। বাংলাদেশ থেকে প্রতিবছর প্রচুর পরিমান পর্যটক পায় শ্রীলংকা। দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়ানোর সময় এসেছে।
এসময় শ্রীলংকার অর্থনীতি ঘুরে দাঁড়াতে সেদেশের কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকার প্রশংসা করেন এফবিসিসিআই নেতৃবৃন্দ।
বৈঠকে অন্যান্যের মধ্যে শ্রীলঙ্কান হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সেলর শ্রীমলী জয়রথনা, এফবিসিসিআই সহসভাপতি শমী কায়সার, রাশেদুল হোসেন চৌধুরী (রনি) উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

সর্বশেষ

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...