সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে টিসিবি’র পণ্য বিক্রি শুরু : মানুষের ব্যাপক আগ্রহ

- Advertisement -
Single page 1st Paragraph

পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে ১ কোটি নিম্মআয়ের মানুষের মধ্যে ভর্তূকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয়ের অংশ হিসেবে আজ চট্টগ্রামেও বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তূকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রমে নিম্ম আয়ের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।

রোববার সকালে চট্টগ্রাম মহানগরীর ৮ নং ওয়ার্ডের ২নম্বর গেইট এলাকার সামারা কনভেনশন সেন্টার কেন্দ্রে বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলমসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

কার্ড পদ্ধতির মাধ্যমে শৃংখলা রক্ষা করায় উপকারভোগীগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পণ্য ক্রয় করছেন। প্রতিটি পরিবার ২ কেজি চিনি, ২ কেজি মসুরের ডাল, ২ কেজি সয়াবিন তেলের সমন্বয়ে প্রস্তুতকৃত প্যাকেট গ্রহণ করছেন। প্রতিকেজি চিনি ৫৫টাকা, মসুরের ডাল ৬৫টাকা ও সয়াবিন ১১০টাকা লিটার দরে ভর্তূকিমুল্যে গ্রহণ করায় প্রতিটি পরিবারের খরচ পড়ছে মাত্র ৪৬০ টাকা। এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার ৪১টি ওয়ার্ডে এবং জেলার ১৫ উপজেলার ১৫টি পৌরসভাসহ ১৯১টি ইউনিয়নে আজ থেকে ভর্তূকি মুল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। জেলায় ৮৪ জন ডিলারের মাধ্যমে ৫ লক্ষ ৩৫ হাজার ৮২টি পরিবারকে পণ্য দেওয়া হবে। পণ্য বিক্রি কার্যক্রম সুষ্ঠু ও সূচারুরুপে সম্পন্ন করার জন্য সিটি কর্পোরেশন এলাকায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে সভাপতি করে ৫ সদস্যের এবং বিভিন্ন উপজেলায় প্রয়োজনীয় সংখ্যক তদারকি কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসকগণ এ কার্যক্রমের বিভিন্ন বিষয় তদারকি করছেন।

সকালে উদ্বোধনী বক্তৃতায় মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে থাকতে দেশের মানুষ কোন অবস্থাতেই কষ্টে থাকবেনা। প্রধানমন্ত্রী মানুষের কষ্ট হৃদয় দিয়ে উপলব্ধি করেন। এজন্য তিনি ভর্তূকিমূল্যে পণ্য বিক্রির নির্দেশ দিয়েছেন। সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী সবকিছু করছেন এবং করতে থাকবেন। আমরা প্রধানমন্ত্রীর কর্মী হিসেবে তাঁর নির্দেশে কাজ করছি।

জেলা প্রশাসক বলেন, কার্ডধারীগণ যাতে বিড়ম্বনা বা ভোগান্তির শিকার না হন সেজন্য মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রয়োজনে আরো ব্যবস্থা নেওয়া হবে।

অন্যান্য উপজেলার মতো আজ সকালে পটিয়ার দক্ষিণভূর্ষি ও ভাটিখাইন ইউনিয়নে ভর্তূকিমূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ এ কার্যক্রম উদ্বোধন করেন। সহকারী তথ্য অফিসার দীপক চন্দ্র দাস এসময় উপস্থিত ছিলেন। পটিয়ায় ৩ জন ডিলারের মাধ্যমে ১৭ হাজার ৭৪৩টি পরিবারের মধ্যে ভর্তূকিমূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে। এখানকার ১টি পৌরসভা ও ১৭টি ইউনিয়নে দুই ধাপে চলবে এ কার্যক্রম। ভর্তূকিমূল্যে ও সু-শৃংখলভাবে পণ্য ক্রয় করতে পারায় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন।

একইভাবে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের তিনটি এবং পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডের নির্দিষ্ট স্পটে ১০২৪ জন উপকারভোগীর কাছে এই পণ্য বিক্রয়ের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস।

তিনি বলেন, প্রথম দিন পৌরসভা ও পোমরা ইউনিয়নে টিসিবি’র পণ্য বিক্রি করার মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভার অন্যান্য ওয়ার্ডসমূহ ও সকল ইউনিয়নে পণ্য বিক্রয় করা হবে। উপকারভোগীগণ যাতে সঠিক ওজনে মালামাল পান সেলক্ষ্যে কঠোর মনিটরিং এর মাধ্যমে প্যাকেজিং করা হয়েছে। আশা করা যায় এই কার্যক্রমের মাধ্যমে স্বল্প আয়ের মানুষ পবিত্র রমজান মাসে কিছুটা স্বস্তি পাবেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...