মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানের রুমার বগালেক সড়কে চাঁদের গাড়ি খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ পর্যটক।

শনিবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় কেওক্রাডং থেকে বগালেক ফেরার পথে দার্জিলিং পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পর্যটকরা হলেন- ফিরোজা খাতুন (৫০) ও জয়নব (২৪)। তারা ঢাকার বাসিন্দা বলে জানা গেছে।বিষয়টি নিশ্চিত করেছেন রুমা উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহাবুবুল হক।

তিনি বলেন, ‘পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি কেওক্রাডং থেকে বগালেক ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে দুই পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিহত ও আহতদের উদ্ধার করে রুমা সদরে নেয়া হয়েছে।’

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে বেড়াতে আসা ৫০ জনের একটি গ্রুপ ৪টি চাঁদের গাড়ি নিয়ে শুক্রবার রুমার কেওক্রাডং ভ্রমণে যায়। সেখানে রাত্রি যাপন শেষে শনিবার সকালে বগালেক ফেরার পথে দার্জিলিং পাড়া এলাকায় পৌঁছালে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান ফিরোজা খাতুন ও জয়নব নামে দুই পর্যটক। আহত হন আরও ১০ পর্যটক। ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় সেনাবাহিনীর সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে রুমা হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর বলেও জানা গেছে।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...