শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

পিতার পরিচয় গোপন করে ওয়ারিশ সনদ নিতে মরিয়া চকরিয়ার ইউনুচ

- Advertisement -
Single page 1st Paragraph

চকরিয়া কক্সবাজারের চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের তরছপাড়া এলাকার বাসিন্দা মৃত সিরাজদৌল্লাহ মেম্বারের পালক পুত্র আবু ইউনুচ এর বাবার পরিচয় নিয়ে আপত্তি দেখা দিয়েছে। এরইমধ্যে বাবার পরিচয় গোপন রেখে অভিযুক্ত ইউনুচ চকরিয়া পৌরসভা থেকে ওয়ারিশ সনদ পেতে তোড়জোড় চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার মরহুম সিরাজদৌল্লাহ মেম্বারের ভাই নেজামতদৌল্লাহর ছেলে আবু বক্কর বাদি হয়ে চকরিয়া পৌরসভার মেয়রের দপ্তরে জমা দেওয়া একটি লিখিত অভিযোগে অভিযুক্ত ইউনুচের বাবার পরিচয় নিয়ে জটিলতার বিষয়টি ধরা পড়েছে। আবু বক্কর লিখিত অভিযোগে দাবি করেন, চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তরছপাড়া এলাকার বাসিন্দা তাঁর দাদা আবু সৈয়দ মৃত্যুকালে তিন ছেলে মরহুম সিরাজদৌল্লাহ, মাস্টার মশিয়ত উল্লাহ ও নেজামতদৌল্লাহকে রেখে যান। তাদের মধ্যে সিরাজদৌল্লাহ মেম্বারের কোন সন্তান না থাকায় তিনি ছোট ভাই মাস্টার মশিয়ত উল্লাহর ঔরসজাত পুত্র আবু ইউনুচকে দত্তক নিয়ে সন্তান হিসেবে লালন পালন করেছেন। ইতোমধ্যে আবু ইউনুচ শাবালক হলে কৌশলে পিতার পরিচয় গোপন করে জাতীয় পরিচয়পত্রে (নং ২২০৪৩১১১৭৫৩১) তাঁর পিতার নাম হিসেবে মশিয়ত উল্লাহর পরিবর্তনে সিরাজদৌল্লাহ’র নাম লিপিবদ্ধ করেন। যদিও ২০১৭ সালের ২৭ ফেব্রæয়ারি চকরিয়া পৌরসভার মেয়র স্বাক্ষরিত মরহুম মশিয়ত উল্লাহর মৃত্যু পরবর্তী ওয়ারিশ হিসেবে দেওয়া সনদে আবু ইউনুচকে তাঁর (মাস্টার মশিয়ত উল্লাহ) সন্তান হিসেবে সনাক্ত করা হয়েছে। আবু বক্কর দাবি করেন, আবু ইউনুচ আমার জেঠা মরহুম সিরাজদৌল্লাহ মেম্বারের পালক পুত্র হলেও তাঁর সন্তান না থাকার সুযোগে সুকৌশলে আমার জেঠার বিপুল জায়গা সম্পত্তি এককভাবে গ্রাস করার জন্য জাতীয় পরিচয়পত্রের আলোকে চকরিয়া পৌরসভা থেকে নতুন করে সিরাজদৌল্লাহ মেম্বারের সন্তান পরিচয়ে তিনি ওয়ারিশ সনদ নিতে বর্তমানে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত হয়ে আমি এই ধরনের মিথ্যা ও সাজানো ওয়ারিশ সনদ না দিতে গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) চকরিয়া পৌরসভার মেয়রের দপ্তরে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছি। প্যানেল মেয়র ফোরকানুল ইসলাম তিতু এব্যাপারে ব্যবস্থা নিতে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাকে সুপারিশ করেছেন। ভুক্তভোগী আবেদনকারী আবু বক্কর বলেন, আবু ইউনুচ আমার জেঠা মরহুম মাস্টার মশিয়ত উল্লাহর ঔরসজাত পুত্র। তিনি আমার অপর জেঠা মরহুম সিরাজদৌল্লাহ মেম্বারের সন্তান নন। এ বিষয়টি নিয়ে ইতোমধ্যে এলাকাবাসী গণস্বাক্ষর দিয়ে আবু ইউনুচের বাবার পরিচয় অভিযোগ আবেদনের সঙ্গে পৌরসভার মেয়রের দপ্তরে তুলে ধরেছেন। গণস্বাক্ষরে এলাকাবাসী জানিয়েছে, চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের তরছপাড়া এলাকার বাসিন্দা মরহুম সিরাজদৌল্লাহ মেম্বারের কোন সন্তান ছিল না। তিনি ছোট ভাই মাস্টার মশিয়ত উল্লাহর ঔরসজাত পুত্র আবু ইউনুচকে দত্তক নিয়ে সন্তান হিসেবে লালন পালন করেছেন

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...