শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

চকরিয়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চকরিয়া কক্সবাজারের চকরিয়ায় নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে মো. তমজিদুল ইসলাম (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা দিকে চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ড হালকাকারা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত তমজিদ চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিনামারা গ্রামের আবদুল খালেকের ছেলে। প্রত্যক্ষদর্শী লোকজন জানান, এদিন সকালে হালকাকারা এলাকায় গ্রামার স্কুলের পাশে মাস্টার মো. গিয়াস উদ্দিনের নির্মানাধীন বিল্ডিংয়ে শ্রমিক হিসেবে কাজ করছিল তমজিদ। এসময় তিনতলা ছাদ থেকে অসাবধানতাবসত পা পিছলে নিচে পড়ে যায় সে। পরে গুরুতর আহত হলে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় তমজিদ।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবিষয়ে পরিবারের লোকজনের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...