সোমবার, ২ নভেম্বর ২০২৬

নির্বাচন আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পেলেও ষড়যন্ত্র থেমে নেই: আ জ ম নাছির

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পেলেও ষড়যন্ত্র থেমে নেই।
তিনি বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জনগণ নির্বাচনে নির্বিঘেœ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। একইভাবে নতুন নির্বাচিত সরকারের বিরুদ্ধে সকল দেশি-বিদেশি চক্রান্তের জাল চূর্ণ করার জন্য জনগণকেই দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে হবে।
চট্টগ্রাম-১০ সংসদীয় আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু এমপির নির্বাচনী কার্যালয়ে নৌকা প্রতীকের পক্ষে দায়িত্বপ্রাপ্ত পোলিং এজেন্টদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আ জ ম নাছির বলেন, নির্বাচন বানচাল করার করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র হয়েছে। তারপরও দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়েছে। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপিসহ তাদের বিদেশি প্রভুরা যেসকল কল্পিত অভিযোগ করছেন তা ডাহা মিথ্যা।
তিনি আরো বলেন, বিএনপি বারবার সরকার পতনের অযৌক্তিক আন্দোলনে ব্যর্থ হয়ে আবারো আন্দোলনের ভয় দেখাচ্ছে। এদের মধ্যে যারা জ্বালাও-পোড়াও করেছে, অগ্নি-সন্ত্রাস করে মানুষ পুড়িয়েছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের অঙ্গিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন। তাই কেউ ছাড় পাবে না, তাদেরকে শাস্তি পেতেই হবে।
জাতীয় নির্বাচনের দিন নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে দায়িত্বপ্রাপ্ত পোলিং এজেন্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে মতবিনিময় সভায় মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু এমপি বলেন, দায়িত্বপ্রাপ্ত পোলিং এজেন্টরা অর্পিত দায়িত্ব নিষ্ঠা, স্বচ্ছতা ও দায়বদ্ধতার সাথে পালন করায় নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত হয়েছে। তারা চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে যে সাহসী ভূমিকা রেখেছেন তা সত্যিকার অর্থে প্রশংসনীয়।
তিনি আশা প্রকাশ করেন, দায়িত্বপ্রাপ্ত পোলিং এজেন্টরা তাঁর ও দলের প্রতিনিধি হিসেবে এলাকায় জনগণের জীবনমান উন্নয়ন এবং আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকর অবদান রাখবেন।
চট্টগ্রাম-১০ সংসদীয় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ বদিউল আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ নঈম উদ্দিন চৌধুরী, উপদেষ্টা এ কে এম বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নোমান আল মাহমুদ, শফিক আদনান, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, সম্পাদকম-লীর সদস্য এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজী মোহাম্মদ হোসেন, দিদারুল আলম চৌধুরী, জালাল উদ্দিন ইকবাল, আবু তাহের, নির্বাহী সদস্য সৈয়দ আমিনুল হক, বখতেয়ার উদ্দিন খান, নগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, নগর যুবলীগ সভাপতি মাহবুবুল হক সুমন, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশিষ নাথ দেবু, থানা আওয়ামী লীগের মোমিনুল হক, আবু তাহের, রেজাউল করিম কায়সার, কাউন্সিলর অধ্যাপক মোহাম্মদ ইসমাইল, জহুরুল আলম জসিম, মোরশেদ আলম, নাজমুল হক ডিউক, আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, মহিলা কাউন্সিলর হুরে আরা বিউটি, জেসমিন পারভিন জেসি, জাহেদা বেগম পপি, আঞ্জুমান আরা বেগম, তসলিমা নুর জাহান রুবি প্রমুখ।
মতবিনিময় সভাশেষে সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রয়াত নেতা মরহুম এমএ আজিজ, জহুর আহমদ চৌধুরী, এমএ হান্নান, আতাউর রহমান খান কায়সার, আখতারুজ্জামান চৌধুরী বাবু, ইসহাক মিয়া, এমএ মান্নান, এবিএম মহিউদ্দিন চৌধুরী, কাজী ইনামুল হক দানু ও ডা. আফছারুল আমিনের কবর জেয়ারত ও মোনাজাত করেন।

এই বিভাগের সব খবর

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশটিতে বাংলাদেশের রপ্তানি আয়...

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ সোমবার নির্বাচন...

শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের স্বার্থবিরোধী কাজে লিপ্ত এবং অস্থিতিশীলতা সৃষ্টির জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা...

সর্বশেষ

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের...

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে বাংলাদেশ...

শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের...

আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ছিলেন একজন বুজুর্গ ও সুফীবাদী ব্যক্তি

অক্সিজেন–কুয়াইশ সংযোগ সড়ক নয়াহাটস্থ আল্লামা ছালেহ জহুর ওয়াজেদীর (রহ.)...

প্রফেসর প্রিয়তোষ শীলের ১৫ তম মৃত্যুবার্ষিকী আজ

পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের কৃতীসন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও চট্টগ্রাম...

চুয়েটে সর্বাত্মক একাডেমিক শাটডাউন আজ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসির রুটিন দায়িত্ব...