রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

জনগণের সুবিধার কথা বিবেচনা করে প্রকল্প গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ

- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশ ও জনগণের সুবিধার কথা বিবেচনা করে উন্নয়ন প্রকল্প গ্রহণ করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, আপনারা যখনই কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে যাবেন, তখন কিছু বিষয় মাথায় রাখবেন এবং তা হলো প্রকল্পগুলো বাস্তবায়নের পর তা থেকে কি সুফল পাওয়া যাবে এবং দেশ ও জনগণ কতটা উপকৃত হবে।
প্রধানমন্ত্রী কেবল জনগণের অর্থ ব্যয়ের জন্য কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ না করে এলাকার মানুষ কতটা উপকৃত হবেন তা বিবেচনা করার পরামর্শ দেন।
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় স্থানীয় প্রশাসনের উদ্দেশে ভাষণদানকালে তিনি এ নির্দেশ প্রদান করেন।

শেখ হাসিনা লোকজন কি বলবে তা নিয়ে দ্বিধা না করে যেকোনো পেশাগত দায়িত্ব পালনের সময় আস্থা, বিশ্বাস ও আত্মমর্যাদার সঙ্গে কাজ করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।
তিনি বলেন, অনেকে বলেছিল যে এটি কাজ করবে না বা এটি কার্যকর হবে না, কিন্তু আমরা এটি করেছি।
প্রধানমন্ত্রী আরো বলেন, অনেক দেশ ভাবতেও পারেনি গত ১৫ বছরে বাংলাদেশ এতটা এগিয়েছে।
শেখ হাসিনা বলেন, লোকজন কি বলছে আমরা তা নিয়ে মাথা ঘামাই না। দেশ ও জনগণের কল্যাণে যা করা দরকার আমরা তা করব।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...