রবিবার, ১৪ জুন ২০২৬

তীব্র শৈত্য প্রবাহে চকরিয়ার জনজীবনে স্থবিরতা

- Advertisement -
Single page 1st Paragraph

পৌষের শেষে তিন দিন ধরে তীব্র শীতে কক্সবাজারের চকরিয়া উপজেলায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা আরো বাড়িয়ে দিয়েছে। তীব্র শীতের কারণে রাস্তাঘাট একেবারে ফাঁকা, বিশেষ প্রয়োজন ব্যতীত কেউ বাড়ির বাইরে বের হচ্ছে না। কিছু কিছু দোকানপাট খোলা থাকলেও সে রকমভাবে কাস্টমার দোকানে আসছে না। এখন বোরো ধান আবাদ করার জন্য জমি প্রস্তুত করা ও ধানের চারা রোপণের সময়। কিন্তু শীতের কারণে কৃষকরা মাঠে নামতে পারছে না। উপজেলার উত্তর হারবাং গ্রামের কৃষক মনির হোসেন বলেন, জমি প্রস্তুুত করে রেখেছি চারা রোপণ করার জন্য প্রচন্ড শীতের কারনে কাজের লোক পাওয়া যাচ্ছে না।

গতকাল দুপুর ৩টায় দিকে কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিললেও শীতের তীব্রতা কমছে না। কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন দত্ত বলেন, তীব্র ঠান্ডায় রোটা ভাইরাসের প্রভাবে শিশু ও বৃদ্ধদের মধ্যে ডায়রিয়া ও শ্বাসকষ্ট জনিত রোগের প্রকোপ অনেক বেড়ে গেছে তাই শিশুদের তরতাজা ও গরম খাবার খাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন এবং গরম কাপড় পরিধান ও বিনা প্রয়োজনে ঘরের বাহিরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

সর্বশেষ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...