শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

তাইওয়ানের নির্বাচনে চীন বিরোধী দলের লাই চিং তে জয়ী

- Advertisement -
Single page 1st Paragraph

চীনের অব্যাহত চাপ উপেক্ষা করে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হলেন চীন বিরোধী ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি)প্রার্থী লাই চিং তে।

আজ ১৩ জানুয়ারী শনিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৫৩ লাখের বেশি ভোট পেয়ে জয়ী হন।স্থানীয় সংবাদমাধ্যম জানায়,সকালে শুরু হয়ে টানা আট ঘন্টা ধরে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন তাইওয়ানের ১ কোটি ৯৫ লাখ ভোটার।যদিও তাৎক্ষণিকভাবে কতো শতাংশ ভোট পড়েছে তা জানা যায়নি। নির্বাচনে লাইয়ের দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন তাইওয়ানের সবচেয়ে বড় বিরোধী দল কুয়োমিনতাং (কেএমটি) পার্টির হো ইয়ু ইহ এবং ২০১৯ সালে প্রতিষ্ঠিত তাইওয়ান পিপলস পার্টির (টিপিপি) নেতা কো ওয়েন-জে। রাজধানী তাইপের সাবেক মেয়র এই কো ওয়েন-জে। ভোটের আগে সাংবাদিকদের লাই বলেন,প্রতিটি ভোটই মূল্যবান।তাইওয়ানের কষ্টার্জিত গণতন্ত্রের জন্য এসব ভোটের গুরুত্ব রয়েছে।

এ সময় তাইওয়ানের সব ভোটারকে ভোট দিতে আহ্বান জানান তিনি। নির্বাচনে জয়ের পর প্রতিক্রিয়ায় লাই বলেন,চীনের ক্রমাগত হুমকি এবং ভীতি থেকে তাইওয়ানকে রক্ষা করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ।তিনি তাইওয়ান প্রণালিতে স্থিতাবস্থা বজায় রাখবেন বলে জানান।তিনি আরও বলেন,আমাদের গণতন্ত্রে একটি নতুন অধ্যায় লেখার জন্য আমি তাইওয়ানের জনগণকে ধন্যবাদ জানাতে চাই।আমরা বিশ্বকে দেখিয়েছি যে আমরা গণতন্ত্রকে কতটা লালন করি। এটি আমাদের অটল অঙ্গীকার। ভোটের আগে লাইকে বারবার বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী বলে উল্লেখ করেছে বেইজিং।সেই সঙ্গে তাঁর দেওয়া আলোচনার প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করেছে চীনা প্রশাসন।এরপরও তাইওয়ান প্রণালিতে শান্তি বজায় রাখা ও প্রতিরক্ষা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন লাই। সূত্র:-রয়টার্স ও আল-জাজিরা।র

এই বিভাগের সব খবর

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন, মো. জামির উদ্দিন (৩২) ও রোকাইয়া...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

সর্বশেষ

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...