চট্টগ্রামের লালদিঘির পাড় এলাকায় সরকারী জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে স্থানীয় জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।
অভিযানকালে তিনি বলেন, এখানে সরকারী খাস জমিতে প্রায় ১৭টির মতো ছোট-বড় দোকান ছিল, সেগুলো আমরা উচ্ছেদ করছি। এই জমিতে প্রায় ১৪ দশমিক ৩৬ শতক সরকারী জায়গা রয়েছে। যে জায়গাগুলোতে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনাগুলো ছিল।তিনি আরও বলেন, এই এরিয়াতে জেলা প্রশাসকের কার্যালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়সহ আদালত প্রাঙ্গন রয়েছে। এখানে উঠানামার যে রাস্তাটি রয়েছে সেটি খুবই সরু। যার কারণে স্থাপনাগুলো প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে, চলতে ফিরতে অসুবিধা হচ্ছে।

