সোমবার, ২৯ জুন ২০২৬

বাকলিয়ায় গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন মাস্টারপুলের এক বাসায় গ্যাসলাইন লিকেজ হয়ে বিস্ফোরণে দগ্ধ নিতুল পাল (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানীর শেখ হাসিনা বার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নিতুল পাল লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর আমিরাবাদ পাল পাড়ার সংগীতশিল্পী জুয়েল পালের স্ত্রী ও এক সন্তানের জননী।

স্থানীয় সুমন মজুমদার জানান, তারা নগরীর একটি ভবনের নীচতলায় ভাড়ায় বসবাস করে আসছিলেন। গত শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় বাসায় গ্যাসলাইন লিকেজ হয়ে বিস্ফোরণে স্বামী-স্ত্রী দু’জনই দগ্ধ হন। এতে স্বামীর হাত ও মাথা এবং স্ত্রীর শরীরের ৭৫ ভাগ পুড়ে যায়। অক্ষত ছিল তাদের সাত বছর বয়সী সন্তান।
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে বাসার দরজা-জানালা। এছাড়া পুড়ে গেছে বাসার প্রায় মালামাল। আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধ স্বামী-স্ত্রীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে স্ত্রী নিতুল পালকে আশংকাজনক অবস্থায় রাজধানীর শেখ হাসিনা বার্ন হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য নেজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নিতুল পাল বৈবাহিক সূত্রে তার ওয়ার্ডের বাসিন্দা। তারা স্বামী-স্ত্রী চট্টগ্রাম নগরে বসবাস করেন।

এই বিভাগের সব খবর

বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষাসহ জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন-বাংলাদেশ একটি উন্নয়নশীল উর্বর দেশ। বর্তমান সরকার দেশের পরিবেশের উন্নয়নে জলবায়ু...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে অভিহিত করেছেন। আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ...

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন...

সর্বশেষ

বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষাসহ জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...