মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে শেখ হাসিনা দৃষ্টান্ত স্থাপন করেছেন : ওবায়দুল কাদের

- Advertisement -
Single page 1st Paragraph

স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে কিভাবে নির্বাচন সুষ্ঠ হয় তা শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে কিভাবে একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে হয়। আর সকলে তা প্রত্যক্ষ করেছেন। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে শেখ হাসিনা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।’
ওবায়দুল কাদের আজ রোববার সন্ধ্যায় তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী দলের প্রতিক্রিয়া জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘জনগণের বিজয়’ বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা সবচেয়ে বেশি যাদের কাছে কৃতজ্ঞ তারা হলেন বাংলাদেশের জনগণ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে সারা বিশ্বের মানুষ, বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে জনগণের বিজয়।
তিনি বলেন, জনগণ তাদের পছন্দ মতো প্রার্থীদেরকে ভোট দিয়েছে। ভোট প্রদানে কোনও প্রকার ভয়-ভীতি বা হস্তক্ষেপ হয়নি। এই নির্বাচন গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা একটি চ্যালেঞ্জ ছিল। অনেক বাধা বিপত্তি অতিক্রম করে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমাদের আন্তর্জাতিক বন্ধুদের তারা বিভ্রান্ত করতে চেয়েছিল।
বিএনপির ভোট বর্জনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের বর্জন করেছে। তারা গণতন্ত্রকে হত্যা করেছে। হরতাল-অবরোধ দিয়ে অগ্নিসন্ত্রাস করেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি-জামায়াতের রাজনীতি গণতন্ত্রের ক্ষতিসাধনের রাজনীতি। মানুষ খুনের রাজনীতি, লাশ বানানোর রাজনীতি।
এসময় সুষ্ঠু নির্বাচন করায় আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন পরিচালনা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ও সুজিত রায় নন্দী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কবি কামাল আব্দুল নাসের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। নদীর পানি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। সোমবার (২২ জুন) থেকে শুরু...

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক...

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...