বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

রাউজানের নৌকা প্রতীকে ভোট প্রার্থনায় উপজেলা ছাত্রলীগ

- Advertisement -
Single page 1st Paragraph

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরীর নৌকা প্রতীকে ভোট প্রার্থনায় নেমেছেন রাউজান উপজেলা ছাত্রলীগ। গত বুধবার সকালে এই প্রচারণায় টেলি কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী বক্তব্য রাখেন নৌকার প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী। উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির তালুকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক পিবলু চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল ইসলাম বাহাদুর। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন সড়ক, অলিগলি, মার্কেট, দোকানপাঠ ঘুরে ঘুরে ব্যাপক গণসংযোগ করেন ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

এইসময় তারা লিপলেট বিতরণ করে এবং রাউজানে এবিএম ফজলে করিম চৌধুরী নেতৃত্বে উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি-শৃঙ্খলার কথা তুলে ধরে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এই প্রচারণায় সহ- সভাপতি মো: জাবেদ, আবু মোরশেদ চৌধুরী, জাবেদ যুগ্ম সাধারন সম্পাদক তানভীর চৌধুরী, মো: নাসির, রাউজান সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান শিকদার, সাধারন সম্পাদক ফয়সালা মাহামুদ, ছাত্রলীগ নেতা, বাবলু, মুন্না, হিমেল, একরাম,রায়হান,তাইসুন, দেবজিত, প্রীতম, সাবরিয়াতসহ উপজেলা ও পৌরসভা পর্যায়ের ছাত্রলীগের কয়েকশত নেতৃবৃন্দ অংশ নেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

সর্বশেষ

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...