বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জের জনসমুদ্রে শেখ হাসিনা

নৌকার সাথেতো লাঙ্গলও উঠে গেছে,তাঁকেও দেইখেন

- Advertisement -
Single page 1st Paragraph

দ্বাদশ সংসদ নির্বাচনের সবশেষ নির্বাচনী জনসভায় নারায়ণগঞ্জবাসীসহ সারাদেশের মানুষের জীবনমান আরও উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে উপস্থিত জনসমুদ্রে নৌকায় ভোট চাইতে গিয়ে বঙ্গবন্ধু কন্যা ভুলে যাননি একেএম সেলিম ওসমানের কথা।তাই নৌকায় ভোট চেয়ে যোগ করলেন,”নৌকার সাথে তো লাঙ্গলও উঠে গেছে,তাঁকেও দেইখেন”।উপস্থিত জনতা দুহাত তুলে সম্মতির জানান দিলে পুরো জনসমুদ্রে অদ্ভুত দৃশ্যের সৃষ্টি হয় কিছু সময়ের জন্য। আগেই জানানো হয়েছিলো,একেএম শামীম ওসমান এর নির্বাচনী এলাকাধীন ইসদাইরের খাঁন সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আয়োজিত সমাবেশের মাধ্যমে আসন্ন নির্বাচনে প্রচারণার সমাপ্তি ঘটাবেন আওয়ামীলীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।

গত কয়েকদিন ধরেই নারায়ণগঞ্জের সকল শ্রেণি পেশার মানুষের মাঝে এই সমাবেশ তথা বঙ্গবন্ধু কন্যার আগমন নিয়ে বেশ উৎসবের আমেজ বিরাজ করছিলো।সেই আমেজের স্ফুরন ঘটিয়ে কয়েক লাখ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে প্রচারনার শেষটা স্মরনীয় করে রাঙিয়ে দিলেন নারায়ণগঞ্জবাসী। গত কয়েকদিনের চিত্র জানান দিচ্ছিলো,আজকের সমাবেশে ব্যাপক উপস্থিতি ঘটবে।কিন্তু বাস্তবে যে এতো বিশাল জনসমুদ্র হবে তা হয়তো কেউই ভাবতে পারেননি ।আওয়ামীলীগ প্রধান বঙ্গবন্ধু কন্যা সমাবেশে পৌঁছান বিকাল ৩ টা ১০ মিনিটে।অথচ দুপুর একটার সময়েই জনতার স্রোত ইসদাইর থেকে চাষাঢ়া ছাড়িয়ে গেছে একদিকে,আরেকদিকে পঞ্চবটী ছাড়িয়ে গেছে।অথচ বিকাল সাড়ে তিনটায়ও বিশাল মিছিল নিয়ে আসছিলো বিভিন্ন এলাকার নেতাকর্মী সমর্থকগন।আজকের সমাবেশকে প্রশ্নাতীতভাবে নারায়ণগঞ্জের ইতিহাসে সবচেয়ে বৃহৎ সমাবেশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন সকল দলমতের শহরবাসী। শেখ হাসিনা সভাস্থলে পৌঁছালে শামীম ওসমান ও জেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাই বরণ করে নেন তাঁদের প্রিয় নেত্রীকে।মঞ্চে উঠে শেখ হাসিনা পাশে একেএম শামীম ওসমানকে নিয়ে চারপাশের জনতাকে জাতীয় পতাকা ও হাত নেড়ে শুভেচ্ছা জানান। বক্তব্য রাখতে এসে প্রথমেই তিনি বলেন,অনেকদিন পর নারায়ণগঞ্জে আসতে পেরে তাঁর অনেক ভালো লাগছে। তারপর যতোক্ষণ তিনি বক্তব্য রেখেছেন,তার পুরোটা সময় জুড়ে শেখ হাসিনার পেছনে দাঁড়িয়ে ছিলেন চার নৌকার মাঝি।গাজী গোলাম দস্তগীর,নজরুল ইসলাম বাবু,কায়সার হাসনাত ও একেএম শামীম ওসমান। বঙ্গবন্ধু কন্যা তাঁর বক্তব্যে নারায়ণগঞ্জকে ইতিহাসের সাক্ষী বলে অভিহিত করে বলেন,নারায়ণগঞ্জ ইতিহাসের সাক্ষী।বঙ্গবন্ধু ৬ দফার জন্য নারায়ণগঞ্জে মিটিং করেছিলেন,তা হয়েছিল আদমজীতে।ওইদিন রাতেই তাকে আটক করা হয়।নিয়ে যাওয়া হয় ঢাকা কারাগারে।১৯৬৮ সালে ১৮ জুন ঢাকা কারাগার থেকে ক্যান্টনমেন্ট নিয়ে যাওয়া হয়।পরে তার বিরুদ্ধে মিথ্যা আগরতলা মামলা দেয়া হয়।কিন্তু বাঙালিরা সংগ্রাম শুরু করে।

৬ জুন হরতাল ডাকা হয়।এই নারায়ণগঞ্জ থেকে হাজার হাজার মানুষ ঢাকায় সংগ্রামে যুক্ত হয়েছিলেন।বিভিন্ন আন্দোলনে,বিভিন্ন সভায় সবসময় নারায়ণগঞ্জই অগ্রণী ভূমিকা রেখেছে বলে জানান তিনি। আওয়ামীলীগের গত তিন মেয়াদে নারায়ণগঞ্জে করা উন্নয়ন কাজের বিবরণ তুলে ধরে শেখ হাসিনা এই জেলাকে আরও সমৃদ্ধ করে গড়ে তুলবার প্রতিশ্রুতি দেন। একইসাথে তিনি বিএনপি জামাতের দুঃশাসন,পরবর্তী সময়ে আগুন সন্ত্রাস ও দেশবিরোধী নেতিবাচক কর্মকান্ডের কথা তুলে ধরে বলেন,দেশী বিদেশি কোন ষড়যন্ত্রেই কাজ হবেনা,বাংলাদেশের অগ্রযাত্রা রুখতে পারবেনা কেউ ইনশাআল্লাহ। জনসভায় নৌকার চার মাঝি ছাড়া আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের,নারায়ণগঞ্জ-৫ আসনের র্ব্তমান সংসদ সদস্য ও লাঙ্গল প্রতীকের প্রার্থী এ কে এম সেলিম ওসমান,সিটি মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই,সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো: বাদলসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের সব খবর

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আরও সহায়তা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু...

এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাবের নীতিগত অনুমোদন

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে। সভায় তরলীকৃত প্রাকৃতিক...

গ্যালাতাসারের বিপক্ষে বার্সেলোনার দুর্দান্ত জয়

ইস্তাম্বুলের আলি সামি ইয়েন স্টেডিয়ামের উত্তপ্ত পরিবেশে প্রথমার্ধের কঠিন সময় কাটিয়ে নিজেদের ছন্দ ফিরে পেয়েছে বার্সেলোনা ও লামিন ইয়ামাল। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে গ্যালাতাসারেকে তাদেরই...

সর্বশেষ

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল...

এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাবের নীতিগত অনুমোদন

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায়...

গ্যালাতাসারের বিপক্ষে বার্সেলোনার দুর্দান্ত জয়

ইস্তাম্বুলের আলি সামি ইয়েন স্টেডিয়ামের উত্তপ্ত পরিবেশে প্রথমার্ধের কঠিন...

বিরোধী দল না এলেও সংবিধান সংশোধন করতে হবে: সালাহউদ্দিন

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দল অংশ না নিলেও জুলাই...

বাংলাদেশকে রুখে দিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়লো আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট জিততে পঞ্চম ও শেষ...

চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ...