সোমবার, ২৯ জুন ২০২৬

লামায় ডাম্পার গাড়ি খাদে পড়ে ২ শ্রমিক নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় ইট বোঝাই ডাম্পার গাড়ি খাদে পড়ে ২ শ্রমিক নিহত হয়েছেন। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা-কাঁঠালছড়া ত্রিপুরা পাড়া সড়কের শামুকছড়া এলাকায় মঙ্গলবার রাতে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নোয়াখালী জেলার সোনাপুর উপজেলার বাসিন্দা মো. মোমিন (২০) ও মো. রিয়াজ (২৩)। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ শ্রমিক। আহতরাও নোয়াখালী জেলার সোনাপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
সূত্র জানায়, কাঁঠালছড়া ত্রিপুরা পাড়া এলাকাস্থ ভাটা থেকে একটি ডাম্পার গাড়ি (যাহার নং চট্টমেট্টো ৪০১) গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ইট বোঝাই করে চকরিয়া উপজেলায় যাচ্ছিল। গাড়িটি সড়কের শামুকছড়া এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা ৪ শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মিরাজ ও রিয়াজকে মৃত ঘোষণা করেন। পরে আহত হাসেম ও মাকসুদকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি দেন চিকিৎসকেরা। দূর্ঘটনার পর ডাম্পার চালক পালিয়ে যায়।
ডাম্পার গাড়ি খাদে পড়ে ২ শ্রমিক নিহত ও ২জন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, দূর্ঘটনা কবলিত গাড়িটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...