বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

১০ সদস্যের উচ্চ-পর্যায়ের কমনওয়েলথ টিম আসছে নির্বাচন পর্যবেক্ষণে

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে কমনওয়েলথ দলে থাকছেন নাইজেরিয়ার ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল ইলেক্টোরাল কমিশন (আইনেক) এর সাবেক চেয়ারম্যান প্রফেসর আতাহিরু জেগা। কমনওয়েলথ ঘোষিত বিশেষজ্ঞ দলে স্থান হয়েছে আফ্রিকার মহাদেশ তথা বিশ্বে সুপরিচিত এই শিক্ষাবিদের। বায়রো ইউনিভার্সিটির সাবেক উপাচার্য তিনি।

১০-সদস্যের কমনওয়েলথ এক্সপার্ট টিমের নেতৃত্ব দেবেন জামাইকার সাবেক প্রধানমন্ত্রী ব্রুস গোলডিং।

এই দলে অন্য সদস্যরা হচ্ছেন ইলেকশনস ক্যামেরুনের সাবেক চেয়ারম্যান ড. স্যামুয়েল আজু’উ ফোনক্যাম, ভারতের ক্যালকাটা হাইকোর্টের আইনজীবী ও বিশেষ সরকারী কৌশুলি সব্যসাচি ব্যানার্জি, কেনিয়ার ডিজিটাল মিডিয়া বিশেষজ্ঞ মিজ পলিন এনজোরোজ, মালদ্বীপের সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী জেফরি সালিম ওয়াহিদ, পাপুয়া নিউগিনির মিডিয়া বিশেষজ্ঞ মিজ. মিস হেনা জোকু, কলম্বো বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাক্ট এর শিক্ষক এবং শ্রিলংকার কনস্টিটিউশনাল কাউন্সিলের সদস্য অধ্যাপক দিনেশ সামারারত্নে, ত্রিনাদাদ অ্যান্ড টোবাগোর সিইডিএডব্লিউ কমিটির প্রতিষ্ঠাতা ও মানবাধিকার বিশেষজ্ঞ মিজ. টেরি ডেল ইনসি এবং যুক্তরাজ্যের কমনওয়েলথ ল’ইয়ারস অ্যাসোসিয়েশনের সদস্য ও হাওয়ার্ড কেনেডি এলএলপির পার্টনার মার্ক স্টেফেনস।

কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেছেন।

তিনি বলেছেন, একটি শক্তিশালী পর্যবেক্ষক দল গঠনের পেছেনে একটি সদস্য দেশের গণতান্ত্রীক প্রক্রিয়ায় সহায়তা করাই লক্ষ্য।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নগরীর পাহাড়তলী বাজারে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর বিক্রি, নকল চাল বাজারজাতকরণসহ বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয়...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬৩০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার ৫ হাজার ৬৩০টি পরিবারকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বান্দরবান সদর ও রোয়াংছড়ি...

চট্টগ্রাম কাস্টমসের ২ নিলামে ১৩৩ লট পণ্য বিক্রির অনুমোদন

চট্টগ্রাম কাস্টমস হাউসের দু’টি নিলামে ১৩৩টি লটের পণ্য বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নিয়মিত নিলামে ৪৫টি এবং বিশেষ নিলামে ৮৮টি লট অনুমোদন পেয়েছে।...

সর্বশেষ

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নগরীর পাহাড়তলী বাজারে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬৩০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার ৫ হাজার ৬৩০টি পরিবারকে খাদ্য...

চট্টগ্রাম কাস্টমসের ২ নিলামে ১৩৩ লট পণ্য বিক্রির অনুমোদন

চট্টগ্রাম কাস্টমস হাউসের দু’টি নিলামে ১৩৩টি লটের পণ্য বিক্রির...

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত...

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ...

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল...