মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

খাল পরিষ্কার রাখতে চসিক-এর এসটিএস চালু

- Advertisement -
Single page 1st Paragraph

খালে আবর্জনা আর পলিথিন ফেলা ঠেকাতে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে নির্মিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
আজ রোববার প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এ এসটিএস উদ্বোধন করতে গিয়ে মেয়র বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় চট্টগ্রাম অনেকদূর এগিয়ে গেলেও নালা-খালগুলোকে পলিথিনসহ অপচনশীল জিনিস থেকে রক্ষা এখনো বড় চ্যালেঞ্জ। নালায় ফেলা পলিথিন নগরীতে জলাবদ্ধতা বাড়াচ্ছে, খালের প্রবাহমানতা নষ্ট করছে, মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে চট্টগ্রামের প্রাণ কর্ণফুলী নদীকে। এ পরিস্থিতি মোকাবিলায় এখানে এসটিএস করে দিয়েছি। এরপরও যারা খালে ময়লা ফেলবে তাদের বিরুদ্ধে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এরপর মেয়র ৩ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে তক্তারপুল আরসিসি গার্ডার ব্রিজ এবং ২ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডস্থ হাফেজিয়া রোড, বউ বাজার ডিসি রোড, আহমদুর রহমান রোড এবং কাজেম আলী রোডের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর মো. নুরুল আলম, শাহীন আক্তার রোজী, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই বিভাগের সব খবর

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি) দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এরমধ্যে ২১টির নির্মাণকাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক...

সর্বশেষ

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি)...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি...

চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ। আজ...

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি ও ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড...

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের...