বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

‌‘যোগ্যতায় প্রমাণিত আবদুচ ছালামকে ভোট দিতে মুখিয়ে আছে বোয়ালখালীর মানুষ’

- Advertisement -
Single page 1st Paragraph

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম আজ শনিবার কালুরঘাট থেকে কধুরখীল ইউনিয়ন, পাপিত্তার ঘাটা, মিলন মন্দির, লালার দিঘীর পাড় গণসংযোগ করেন।

এরপর তিনি বেঙ্গুরায় মতবিনিময় সভা ও বোয়ালখালী যুবলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

কেটলি প্রতীকের প্রার্থী আবদুচ ছালামের সমর্থনে বোয়ালখালী উপজেলায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, প্রতিশ্রুতি দিয়ে ভোট নিতে অনেকেই এসেছে, অতীতেও অনেকেই এসেছিল। কিন্তু, প্রতিশ্রুতির বাস্তবায়ন তেমন একটা হয়নি। আবদুচ ছালাম কেটলি মার্কায় ভোট চেয়েছেন, আগামী ৫ বছরের জন্য আমাদের এলাকার উন্নয়নের দায়িত্ব নিতে চাইছেন। আমরা তার মাধ্যমে চট্টগ্রামে অনেক উন্নয়ন বাস্তবায়নের দৃশ্য দেখেছি, যা ছিল স্বপ্নেরও অতীত। তাই আবদুচ ছালামের উপরই আমাদের আস্থা ও বিশ্বাস রাখতে চাই।

আমরা আর কোন ভুল লোকের ভুল অঙ্গীকার কিংবা অন্য কোন প্রলোভনের ফাঁদে পা রাখতে চাইনা। উন্নয়নে চট্টগ্রামবাসীকে চমকে দিয়ে ইতিমধ্যেই তাঁর সদিচ্ছা, পরিশ্রম, মেধা, সততা ও যোগ্যতার প্রমাণ রেখেছেন; সেই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাকেই বেছে নিয়েছি। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে বোয়ালখালীর মানুষ জোট বেঁধে ভোট কেন্দ্রে গিয়ে কেটলী মার্কায় ভোট দিয়ে আবদুচ ছালামকে বিজয়ী করে বোয়াখালীর উন্নয়নকে এগিয়ে রাখতে চাই।

জবাবে কেটলি প্রতীকের প্রার্থী আবদুচ ছালাম বলেন, আপনারা আমার উপর আস্থা রাখতে পারেন। নির্দিষ্ট কোন একটি বিষয়ের কথা বলবোনা। আমি জানি, কালুরঘাট সেতুর বাস্তবায়নসহ অনেক গুরুত্বপূর্ণ কাজ করার আছে। আপনাদের মূল্যবান রায় নিয়ে জাতীয় সংসদে গেলে- আমি আমার সমস্ত মেধা, শ্রম ও নিষ্ঠা দিয়ে এলাকার সার্বিক উন্নয়নের মাধ্যমে বোয়ালখালীকে একটি আদর্শ উপজেলায় পরিনত করব ইনশাল্লাহ।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সরোয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক আফছার উদ্দিন সেলিম।

বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য জানে আলম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, শ্রমিক লীগের সভাপতি সাইদুর রহমান খোকাসহ উপজেলা জেলা আওয়ামীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এরপর তিনি ৪৩নং আমিন কলোনী মাঠ, রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠ, ও মাইজ পাড়ায় উঠান বৈঠক করেন এবং কেটলি প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

সর্বশেষ

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...