বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

আমার নির্বাচনী এলাকাকে এগিয়ে নিতে চাই : চান্দগাঁও-পাঁচলাইশে পৃথক উঠান বৈঠকে আবদুচ ছালাম

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের প্রার্থী সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম আজ শুক্রবার সকাল ১০টা থেকে নগরীর চান্দগাঁও সাধুরপাড়া প্রাথমিক বিদ্যালয়, পূর্ব ষোলশহর বলির হাট জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।

বিকালে মোহরা মানিক চৌধুরী বাড়ীর মগদেশ্বরী মন্দির, শমসের পাড়া মিল্লাত আলী মসজিদ, আবাসিক কল্যাণ সমিতি সমমনা পরিষদ ও পাঁচলাইশের ফকিরাবাদ তিশা কমিউনিটি সেন্টারে পৃথক পৃথক উঠান বৈঠক ও মতবিনিময় সভা করেছেন।

এ সময় কেটলি মার্কায় ভোট চেয়ে আবদুচ ছালাম বলেন, শহর ও গ্রাম নিয়ে আমার নির্বাচনী এলাকা। কর্ণফুলীর এপাড় থেকে যেমন চান্দগাঁও পাঁচলাইশের বিস্তীর্ণ এলাকা রয়েছে তেমনি ওপাড়েও করলডেঙ্গা পাহাড় পর্যন্ত বিস্তৃত। বোয়ালখালীবাসীর কাছে আমি গিয়েছি ভোট চাইতে। তারা আমাকে বলছেন, না চাইলেও ওভাট আমরা আপনাকেই দেব। আপনি চাক্তাই থেকে কালুরঘাট পর্যন্ত বছরের অধিকাংশ সময় জলমগ্ন ও সারাবছর ঘাস ও জঙ্গলময় হয়ে থাকা এলাকাতে আধুনিক শহরে পরিনত হওয়ার সম্ভাবনা জাগিয়েছেন। যেখানে জনমানবতো দুরের কথা গরু মহিষ পর্যন্ত যাওয়া দুরহ ছিল। পতেঙ্গা, হালিশহরের পরিত্যক্ত বেলাভূমি ও নিম্মাঞ্চলকে শহরের ছোঁয়া দিয়েছেন। আপনিই পারবেন, আমাদের শহর গ্রামকে এক করে দিতে। আমি জবাবে বলেছি, আমি এগিয়ে চলা আমার স্বভাব। আমি থামতে চাইনা, আপনাদের দোয়া, সমর্থন ও মতামত নিয়ে একসঙ্গে উন্নয়নের মাধ্যমে এগিয়ে যেতে চাই। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমকে কাজপাগল বানিয়েছেন। আমি জনগনের কল্যানের জন্য মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যেতে চাই।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

সর্বশেষ

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...