বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নির্বাচন পর্যবেক্ষণে ৩৫ দেশের প্রায় ১৮০ জন বিদেশী পর্যবেক্ষকের আবেদন

- Advertisement -
Single page 1st Paragraph

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৩৫টি দেশের প্রায় ১৮০ জন বিদেশী পর্যবেক্ষক নির্বাচন কমিশনে আবেদন করেছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ মন্ত্রণালয়েল সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র সেহেলী সাবরিন জানান, এখন পর্যন্ত ১০ বিদেশী পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন পেয়েছেন এবং অন্যদের জন্য প্রক্রিয়া চলছে।
সাবরিন বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরাও নির্বাচনের সংবাদ করার জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছেন। তিনি বলেন, নির্বাচন কমিশন যখন যাচাই-বাছাইয়ের কাজ শেষ করবে, তখন তাদের স্বীকৃতির প্রক্রিয়া শুরু হবে।
এছাড়া বিভিন্ন দেশের নির্বাচন কমিশনের প্রায় ৩০ জন কর্মকর্তা নির্বাচন পর্যবেক্ষণে আসবেন বলে জানান সাবরিন। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ব্যবস্থাপনার জন্য বাজেট বরাদ্দ নিয়ে কাজ করছে।
বুধবার রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানে সরকার অঙ্গীকারবদ্ধ হওয়ায় সারা বিশ্বের মানুষকে এখানে এসে নির্বাচন পর্যবেক্ষণে স্বাগত জানাচ্ছে। সিলেটে তার বাসভবনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশেষজ্ঞদের একটি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা চাই সারা বিশ্বের সবাই এসে দেখুক এবং আমাদের কাছ থেকে শিখুক।’

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নগরীর পাহাড়তলী বাজারে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর বিক্রি, নকল চাল বাজারজাতকরণসহ বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয়...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬৩০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার ৫ হাজার ৬৩০টি পরিবারকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বান্দরবান সদর ও রোয়াংছড়ি...

চট্টগ্রাম কাস্টমসের ২ নিলামে ১৩৩ লট পণ্য বিক্রির অনুমোদন

চট্টগ্রাম কাস্টমস হাউসের দু’টি নিলামে ১৩৩টি লটের পণ্য বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নিয়মিত নিলামে ৪৫টি এবং বিশেষ নিলামে ৮৮টি লট অনুমোদন পেয়েছে।...

সর্বশেষ

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নগরীর পাহাড়তলী বাজারে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬৩০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার ৫ হাজার ৬৩০টি পরিবারকে খাদ্য...

চট্টগ্রাম কাস্টমসের ২ নিলামে ১৩৩ লট পণ্য বিক্রির অনুমোদন

চট্টগ্রাম কাস্টমস হাউসের দু’টি নিলামে ১৩৩টি লটের পণ্য বিক্রির...

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত...

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ...

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল...