রবিবার, ১৪ জুন ২০২৬

চকরিয়ায় বাসের সাথে লেগুনার সংঘর্ষে নিহত ৪

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের চকরিয়ায় বাসের সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো অন্তত ১০ জন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চকরিয়ার উত্তর হারবাংয়ের কলাবাগান এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হারবাং ইউনিয়নের উত্তর হারবাংয়ের করমুহুরী পাড়ার মোস্তাক আহমদের পুত্র মো. রিদুয়ান, পূর্ব বৃন্দাবনখিলের সামাজিক পাড়ার মৃত রশিদ আহমদের পুত্র আবু বক্কর, উত্তর হারবাংয়ের বত্তাতলী গ্রামের মোজাফ্ফর আহমদের পুত্র মো. মহিউদ্দিন ও সামাজিক পাড়ার বাদশা মিয়ার পুত্র মো. জয়নাল।

মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র জানান- ভয়াবহ এই দুর্ঘটনায় নিহত চারজনই শ্রমিক শ্রেণীর লোকজন। দুর্ঘটনায় আহত কয়েকজনকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

তিনি আরও জানান- দুর্ঘটনার পর পরই দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি মহাসড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। এই ঘটনায় বাস ও লেগুনা গাড়িটি জব্দ করা হয়।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান- দুর্ঘটনার পর পরই থানা ও হারবাং ফাঁড়ির পুলিশ হাইওয়ে পুলিশকে সহায়তায় এগিয়ে যায়। এ সময় ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধারের ব্যবস্থা করা হয়। এই ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তবে উভয় গাড়ির চালক ও সহকারি পালিয়ে যাওয়ায় কাউকে তাত্ক্ষণিক আটক করা সম্ভব হয়নি।

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...