বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে : পটিয়ায় মোতাহেরুল ইসলাম

- Advertisement -
Single page 1st Paragraph

দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনের আ.লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। শিক্ষাসহ সব কিছুতেই দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার সরকারকে আবার ক্ষমতায় আনতে হলে আপনাদেরকে নৌকা মার্কায় ভোট দিতে হবে।

তিনি আরো বলেন, বিএনপি জামায়াতকে সাথে নিয়ে যারা নির্বাচনে বিজয়ী হওয়ার স্বপ্ন দেখছে জাতি তাদের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবে। তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, পটিয়া থানা পুলিশের এক চোখানীতির কারণে স্বতন্ত্র প্রার্থী বহিরাগত সন্ত্রাসী ও মাদককারবারীদের নিয়ে পটিয়ার বিভিন্ন এলাকায় গনসংযোগ করছে। প্রশাসনের বিভিন্নস্তরে অভিযোগের পরেও পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে না। আগামী ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে বিগত ১৫ বছরের অত্যচার, নির্যাতন ও অবিচারের বিরুদ্ধে জনগনকে জবাব দেওয়ার আহবান জানান।

গতকাল বুধবার পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের এয়াকুবদন্ডী, পাইরোল বড়ুয়া পাড়া, পাইরোল, শাহগদি মার্কেট, তিয়ারকুল, লড়িহরা, ঊনাইনপুরা, উজিরপুর, নাইখাইন, জঙ্গলখাইনসহ বিভিন্ন এলাকায় গনসংযোগকালে তিনি একথা বলেন।

গনসংযোগকালে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সদস্য রাশেদ মনোয়ার, উপজেলা আ.লীগ সভাপতি আ ক ম সামশুজ্জমান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, আ.লীগ নেতা শাহাদাত হোসেন ফরিদ, গাজী মোহাম্মদ ইদ্রিস, এমএ রহিম, আবুল কালাম, মুর্তজা কামাল মুন্সি, প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া লিটন, কাজী আবদুর রহমান, ইউনুছ চৌধুরী, শফিকুল মান্নান, আইয়ুব মুছা, সবুজ বড়ুয়া সাজু, মাহমুদুল হক বাবু, সাইফুল করিম, মো. আলমগীর, তাপস কুমার দে, গাজী মো. জামাল, সাইফুল হাসান টিটু, আবু সাদাত মো. সায়েম, মো. ফোরকান, দিদারুল আলম, শহিদুল ইসলাম খোকন, আনিসুর ইসলাম, বেলাল উদ্দিন প্রমুখ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

সর্বশেষ

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...