বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেবে ইসি

- Advertisement -
Single page 1st Paragraph

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীর পোলিং এজেন্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন (ইসি)। জানুয়ারির প্রথম সপ্তাহে এ প্রশিক্ষণ শুরু হবে।

মঙ্গলবার ইসির নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের এ সংক্রান্ত নির্দেশনা সব জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য পোলিং এজেন্টদের প্রশিক্ষণের জন্য মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ আগামী ২৯ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারির মধ্যে সুবিধাজনক তারিখে সংশ্লিষ্ট জেলা/উপজেলায় রিটার্নিং অফিসারের সঙ্গে পরামর্শক্রমে প্রশিক্ষণ বাস্তবায়ন করতে হবে।

প্রশিক্ষণার্থী হিসেবে প্রত্যেক প্রার্থীর পাঁচজন করে প্রতিনিধি পোলিং এজেন্টদের প্রশিক্ষণের জন্য মাস্টার ট্রেইনারদের গড়ে ব্যাচ প্রতি ৩০ জন হিসেবে প্রশিক্ষণ প্রদান করতে হবে।

প্রশিক্ষণে রিটার্নিং অফিসার, সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকতা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং অফিসার, উপজেলা/থানা নির্বাচন অফিসার ও ইটিআই কর্তৃক মনোনীত প্ৰশিক্ষকরা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রশিক্ষণের বিষয়বস্তু ও সময়সূচি মোতাবেক নির্ধারিত স্থান ও তারিখে মনোনীত প্রশিক্ষকদের মাধ্যমে প্রশিক্ষণ বাস্তবায়নের জন্য অনুরোধ করা হলো।

এছাড়া প্রশিক্ষণে অংশগ্রহণকারী সম্মানিত প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীগণকে প্রশিক্ষণের স্থান, সময় ও তারিখ উল্লেখপূর্বক আমন্ত্রণ জানাতে হবে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

সর্বশেষ

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...