বড়দিন উপলক্ষে সোমবার চিটাগং সিনিয়রস ক্লাবের পক্ষ থেকে খ্রীষ্ট ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করা হয়।
অনুষ্ঠানে কেক কাটেন ক্লাবের প্রেসিডেন্ট ডা. সেলিম আকতার চৌধুরী, প্রেসিডেন্টের সহধর্মিণী জেব–উন–নেছা চৌধুরী (লিজা), ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, উম্মে সালমা চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস, কমিটি মেম্বারদের মধ্যে মোঃ জাহিদুল ইসলাম (মিরাজ), ডা. মোহাম্মদ ইমাম হোসেন (রানা), সৌরিন দত্ত এবং ওয়ালিউল আবেদীন শাকিল। অনুষ্ঠানে বড়দিন উপলক্ষে বাচ্চাদের মধ্যে বিভিন্ন ধরণের উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রেসিডেন্ট তাঁর বক্তব্যে বলেন, প্রত্যেক বছর যীশু খ্রীষ্টের জন্মদিনে মেতে থাকে পুরো বিশ্ব। এই ধরণের উৎসব আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করবে এবং আমাদের ক্লাবকে একটি পারিবারিক ক্লাব করতে বিশেষভাবে অবদান রাখবে।
বড়দিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদস্য এম. এ. মালেক, এডভোকেট রফিকুল আনোয়ার চৌধুরী, বদরুর রহিম চৌধুরী, মিয়া মোহাম্মদ আব্দুর রহিম, গোলাম মোস্তফা কাঞ্চন, এম.আর দে, সুলতানুল আবেদীন চৌধুরী, মোঃ আবুল বশর, ডাঃ সরফরাজ খান চৌধুরী, মির্জা সালমান ইস্পাহানি, প্রফেঃ জাহাঙ্গীর চৌধুরী, ইঞ্জিঃ মাহ্মুদ ঈসা, শাহ্ আলম (বাবুল), সৈয়দ শামসুল আলম, সাহাবুদ্দিন আহম্মদ, এনামুল হক ইকবাল, গোপাল কৃষ্ণ লালা, কাজী মাহ্মুদ ইমাম (বিলু), বেলায়েত হোসেন, লিয়াকত আলী খান, এডভোকেট মনতোষ বড়ুয়া, শেখ মোহাম্মদ ইয়াকুব, প্রফেঃ ডাঃ নাসির উদ্দিন মাহ্মুদ, মোঃ মুহিতুল আলম, মোহাম্মদ ছগির চৌধুরী, চিরঞ্জীব চৌধুরী, সিরাজুল হক আনছারী, আলতাফ হোসেন চৌধুরী (বাচ্চু), আবুল হোসেন, প্রফেঃ ডাঃ মোহাঃ রেজাউল করিম, ইঞ্জিঃ রবীন্দ্রনাথ ব্যানার্জি, সালেহ্ আহম্মদ, অশেষ কুমার উকিল, মোহাম্মদ ওসমান ফারুখ চৌধুরী, এড. কিশোর কুমার দাশ, মোহাম্মদ ইব্রাহিম, আমানউল্লাহ আল–সগির (ছুট্টু), মোঃ বিল্লাল চৌধুরী, ডাঃ ভাগ্যধন বড়ুয়া, গোলাম মহিউদ্দিন (বাবুল), মোরশেদুল আনোয়ার চৌধুরী, মোহাম্মদ মানিক বাবলু, এম.এ. কবির মিল্কী, মোঃ দেলোয়ার খান, মোঃ আবু তাহের, এস এস জুবায়ের আহমেদ, ডাঃ উত্তম কুমার বড়ুয়া, মোঃ আজিজুর রহমান, মোঃ গিয়াসউদ্দিন, ফেরদৌস হাফিজ খান রুমু, আইয়ুব খান, ডাঃ আবুল কাশেম (মাসুদ), ডাঃ মোহাম্মদ লিয়াকত আলী খান, আবুল কালাম আজাদ (কালাম), গোলাম মোরশেদ, মোহাম্মদ গিয়াস উদ্দিন, প্রফেঃ ডাঃ জসিম উদ্দিন, ডাঃ মাহ্মুদ এ. চৌধুরী (আরজু), জাহাঙ্গীর আলম খান, প্রদীপ পাল, অমর কৃষ্ণ ভট্টচার্য্য, আহম্মদ নুর ফয়সাল, হাছান, মোঃ জাহাঙ্গীর খালেদ, ডাঃ বিশ্বনাথ দাশ, আব্দুল মতিন, আল–সাদাত দোভাস (সাগর) প্রমুখ।

