রবিবার, ১৪ জুন ২০২৬

জাতির উজ্জ্বল ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে ফুলকপি প্রতীকে ভোট দিন : গণসংযোগে মনজুর আলম

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম–১০ আসনের স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম সোমবার নগরীর ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে ফুলকপি প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন। বড়দিন উপলক্ষে মাদার তেরেসা চেরিটেবল হাসপাতালে খ্রিষ্টান সম্প্রদায়ের সিস্টার, শিক্ষক ও রোগীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রধান নির্বাচনী কার্যালয়ে নানা শ্রেণি পেশার মানুষদের সাথে মতবিনিময় করেন। দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম সাগরিকা মোড়, কাজীর দিঘি, লোহার পোল, জগমোহন রোড, নাথপাড়া, বণিকপাড়া, শিব মন্দির এলাকা, ফইল্যাতলী, আবিদর পাড়া, শাপলা আবাসিক, চুনা ফ্যাক্টরি, জে ব্লক, বিজিবি মাঠ, এ ব্লক, ছদুর চৌধুরী রোড এলাকায় ১৫টি স্থানে পথসভায় বক্তব্য দেন। এসব পথসভায় মোহাম্মদ মনজুর আলম দেশ ও জাতির উজ্জ্বল ভাবর্মূতি অক্ষুণ্ন রাখা এবং এলাকার উন্নয়নে ফুলকপি প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানান।

তিনি বলেন, মানবকল্যাণে আমার ধ্যান–জ্ঞান। অস্বচ্ছল জনগোষ্ঠীর সেবা, দুর্যোগ–দুর্বিপাকে মানুষের পাশে থাকা এবং স্বচ্ছতা জবাবদিহিতার ভিত্তির সমউন্নয়নে আমি বিশ্বাসী। আমার নির্বাচনী এলাকায় অবহেলিত ওয়ার্ডগুলোর অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যের প্রসার আমার প্রত্যয়। তিনি তার ভিশন বাস্তবায়নে সকলকে ফুলকপি প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।

গণসংযোগ কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমদ, বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিক আহমদ, বীর মুক্তিযোদ্ধা প্রণাল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, নূর আহমদ, নাছির উদ্দিন বাবুল, নুর মিয়া, জাহাঙ্গীর আলম চৌধুরী, নাছির খান, আকবর আলী খান, ফজলুল করিম ইমন, সোহেল চৌধুরী, সাজ্জাদ হোসেন, ননী গোপাল, নাছির খান, নাছের বুলু, শান্তি কুমার, নিহার কান্তি দাশ প্রমুখ বক্তব্য রাখেন।

মনজুর আলম মাদার তেরেসা চেরিটেবল হাসপাতালে শুভেচ্ছা বিনিময় শেষে ফেরার পথে মাস্টারটেক ঝিলের পাড় বস্তিবাসীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি শাহ আমানত শাহ মাজার (র.) শরীফ জিয়ারত করেন এবং এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...