রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারনা -কেন্দ্রে গিয়ে ভয়হীন ভোট প্রদানের আহ্বান জানালেন-এমএ ছালাম

- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপে দিন দিন প্রার্থীদের প্রচারনায় সরব হয়ে উঠছে নির্বাচনী মাঠ।নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর বিপরীতে প্রচারনায় এগিয়ে আছে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এম এ ছালাম।তিনি এর আগেও দুইবার জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।সন্দ্বীপে জাতীয় পার্টি বলতেই সবার চোখে ও মনে ভেসে উঠে এম এ ছালাম এর নাম। তিনি সন্দ্বীপে সকল শ্রেনীর মানুষের কাছে পরিচিত মুখ।পল্লী বন্ধু এরশাদের বিশ্বস্ত ও প্রিয়ভাজনও ছিলেন তিনি। সে হিসাবে বরাবরই লাঙ্গল প্রতিকের মনোনয়ন পান তিনি।

বিভিন্ন সময়ে সন্দ্বীপে কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দের আগমন ঘটেছে ওনার আহব্বানে। এইবার সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা ওনার প্রচারনায় আরো গতি বাড়িয়ে দিয়েছে। তাই নির্বাচনী মাঠে ওনার সরব পদচারনা চলছে এবার। আজ তিনি সন্দ্বীপ পৌরসভায় গনসংযোগ ও পথ সভা করছেন ওনার কর্মী ও সমর্থকদের নিয়ে। নির্বাচনী প্রচারনায় তিনি প্রতিটি দোকান ও বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। পথ সভার বক্তব্যে তিনি সবাইকে ভয় ভীতি ও শংকাহীন ভাবে কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানাচ্ছেন। তিনি আরো বলেন প্রধান নির্বাচন কমিশনার সিইসির বাড়ি সন্দ্বীপে। বিগত উপজেলা নির্বাচনে তিনি প্রমান করে দিয়েছেন স্ব-দিচ্ছা থাকলে নির্বাচন সুস্থ করা সম্ভব।তাই এবার কেন্দ্র দখল বা ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়া থেকে কেউ বিরত রাখতে পারবেনা।আর সুস্থ নির্বাচন হলে তিনি এবার নির্বাচিত হবেন এটা সু-নিশ্চত। কারন বিগত সময়ে তিনি ক্ষমতায় না থাকলেও অনেক সামাজিক ও মানবিক কাজ করেছেন নিজস্ব তহবিল থেকে। সেই সমস্ত দিক বিবেচনা করে ভোটারদের মনেও স্থান করে নিয়েছেন তিনি।

এই বিভাগের সব খবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

সর্বশেষ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...