বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

কোটি টাকা মূল্যের হাতির দাঁতসহ পাচারকারী গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগরীর ফিরিঙ্গী বাজার এলাকা থেকে কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য ২ কেজি বন্যহাতির দাঁত উদ্ধারসহ মো. শাহনেওয়াজ বাবলু (৩৫) নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব ৭।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরের দিকে র‌্যাব ৭ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২৪ ডিসেম্বর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার এলাকায় পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কক্সবাজার জেলার রামু থানাধীন মেরংলোয়া এলাকার মৃত ইদ্রিসের ছেলে শাহনেওয়াজ বাবুল।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার থেকে অবৈধভাবে বন্যহাতির দাঁত সংগ্রহ পূর্বক বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে নিয়ে আসছে, এমন খবরে ফিরিঙ্গী বাজার এলাকায় রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি করে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার সাথে থাকা একটি ব্যাগের ভিতর থেকে ২ টি বন্যহাতির দাঁত উদ্ধার করা হয়।

সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার পাহাড়ি এলাকা থেকে অবৈধভাবে বিভিন্ন বন্যপ্রাণীর চামড়া, হাতির দাঁত সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় উচ্চ মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত ২টি বন্যহাতির দাঁতের আনুমানিক মূল্য ১ কোটি টাকা।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নিয়ে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।

এই বিভাগের সব খবর

৬৪ জেলায় তিন মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু, অংশ নিচ্ছেন ৪ হাজার ৮০০ জন

দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের দক্ষ মানবসম্পদে পরিণত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে তিন মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সপ্তম ব্যাচের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে...

ভারতে স্লিপার বাস ও ট্রেইলারের ভয়াবহ সংঘর্ষে নিহত ৮

রাজস্থানের দৌসা জেলার কাছে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার (৩০ জুন) রাত আড়াইটার দিকে একটি স্লিপার বাসের সঙ্গে ট্রেইলারের সংঘর্ষের পর আগুন লেগে অন্তত ৮ জন...

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই : মির্জা ফখরুল

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,...

সর্বশেষ

৬৪ জেলায় তিন মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু, অংশ নিচ্ছেন ৪ হাজার ৮০০ জন

দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের দক্ষ মানবসম্পদে পরিণত করে কর্মসংস্থানের...

ভারতে স্লিপার বাস ও ট্রেইলারের ভয়াবহ সংঘর্ষে নিহত ৮

রাজস্থানের দৌসা জেলার কাছে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার (৩০ জুন)...

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই : মির্জা ফখরুল

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই...

চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার ফরেস্ট গেইট এলাকায় প্রকাশ্যে গুলি...

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করলেন শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ সন্ত্রাসবাদ ও সহিংস...

জুলাই মাসে ১১ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

চলতি জুলাই মাসে ১১ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)...