রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

কাজপাগল মানুষ আমি, মানুষের কল্যাণে কাজ করাই আমার ব্রত : বোয়ালখালীতে আবদুচ ছালাম

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম বলেছেন, অত্যন্ত সাধারণ পরিবারের সন্তান আমি। সাধারণ মানুষের সাথে মিলেমিশে আমার বেড়ে ওঠা। মানুষ কী চায়, কিসে মানুষের কল্যাণ হবে, আমার চিন্তা চেতনায় সব সময় এসব বিষয় কাজ করে। স্বভাবগতভাবেই আমি কাজ পাগল, কাজের মধ্যে থাকতেই ভালোবাসি। মানুষ আমাকে বলে আমি একজন সফল মানুষ। মহান রাব্বুল আল আমিনের অসীম করুণায় আমি হয়তো ব্যক্তি সফলতা অনেক পেয়েছি। কিন্তু বৃহত্তর জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন করতে পারাকেই আমি চরম সফলতা হিসেবে দেখি। ভোট চাইতে গেলে মানুষ আমাকে বলে চট্টগ্রামের উন্নয়নে ব্যাপক কাজ করে আপনি সিডিএতে নতুন ইতিহাস তৈরি করে গিয়েছেন। আপনাকে ভোট দেয়া উন্নয়নকামী মানুষের নৈতিক দায়িত্ব। মূলত মানুষের কল্যাণে কাজ করাকে আমার নেশায় পরিণত করেছেন জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা। গণমানুষের মুখে হাসি ফোটাতে বঙ্গবন্ধুকন্যার অক্লান্ত পরিশ্রম আমাকে অনুপ্রাণিত করেছে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি মানুষের কল্যাণে কাজ করে দোয়া নিতে চাই। আগামী নির্বাচনে আমাকে কেটলি মার্কায় ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করলে মানুষের জন্য আরো বেশি কাজ করার সুযোগকে আমি শতভাগ কাজে লাগাব।

তিনি গতকাল বোয়ালখালী উপজেলার কালুরঘাট ব্রিজ, পাঠান পাড়া, চৌধুরী হাট, ফকিরাখালী, মসজিদ ঘাট, ঘাটিয়াল পাড়া, সরবতীবর বাড়ি, অট্টল, সৈয়দনগর, চান্দারহাট, সৈয়দপুর, গোরস্তানের টেক, জোটপুকুর, হাজীরহাট, উপজেলা সদরে ব্যাপক গণসংযোগ করেন। এরপর সন্ধ্যায় পূর্ব মোহরা মসজিদ মার্কেট, ছোট বাকলিয়া ইসলাম মিস্ত্রির বাড়ি ও পুরাতন জানালী হাটে উঠান বৈঠকে কেটলি মার্কায় ভোট প্রার্থনা করেন।

এই বিভাগের সব খবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

সর্বশেষ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...